বেলঘড়িয়া থেকে প্রায় ৫৫ কোটি টাকার সোনা উদ্ধার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১ কেজি সোনা উদ্ধার হল বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে। এই চক্রে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখলা এলাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে টহল দিচ্ছিল কর্তব্যরত পুলিশ। সেই সময় রাস্তায় গাড়িতে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগের মধ্যে থেকে সোনার বাটগুলি উদ্ধার হয়। যার ওজন ১১ কেজি। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৫৫ কোটি টাকা বলে জানা গিয়েছে। বেআইনিভাবে সোনা পাচার করার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম যথাক্রমে, নেতাজি রঞ্জন পাওয়ার, ময়ূর মনোহর পাটিল, গণেশ চৌহান এবং সুরজিৎ মুখোপাধ্যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, সে বিশয়েও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য তিন দিন আগেই কলকাতা বিমানবন্দরে এক কেজির বেশি পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। সেই ঘটনায় সিঙ্গাপুর ফেরত এক ভারতীয়কে গ্রেফতার করেছে শুল্ক দফতরের আধিকারিকরা। ধৃত যাত্রীর নাম মুকেশ আগরওয়াল বলে জান গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে আটক করে ২৭টি গোল্ড কয়েন ও তিনটি গোল্ড বার উদ্ধার করে। যার ওজন প্রায় ১১৪০ গ্রাম। বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য ছিল প্রায় ৫৭ লাখ টাকা।

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির