পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

তোলাবাজি, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা, দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আরও সম্পত্তির হদিশ পেল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা, দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আরও সম্পত্তির হদিশ পেল পুলিশ। সূত্রের খবর, কীর্তন গায়িকা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের প্রায় ৩০ টি সম্পত্তির খোঁজ মিলেছে, যার বাজারমূল্য ১০০ কোটি টাকা। প্রতিটি সম্পত্তি দেবরাজের বিভিন্ন আত্মীয়ের নামে নথিভুক্ত বলে পুলিশ জানিয়েছে এবং ইতিমধ্যেই সেই তথ্য জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডিকে। এই সম্পত্তিগুলি কোনটা দমদম, নিউ টাউন, বাগুইহাটিতে অবস্থিত, আবার কোনটা উত্তরবঙ্গেও অবস্থিত।

এদিকে দেবরাজের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনা, তোলাবাজি অভিযোগের যথার্থ প্রমাণের ভিত্তিতে গত সপ্তাহে বারাসত আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগ, ২০২৬ সালে বিধান সভা নির্বাচনের আগেই দম্পতি তাঁদের ১০০ কোটি টাকার সম্পত্তি আত্মীয়স্বজনদের নামে হস্তান্তর করে দেন। দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন। এলাকাতেও তাঁর ভাল দাপট ছিল। তিনিই প্রভাব খাটিয়ে স্ত্রীকে ভোটে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করে জেতেন অদিতি মুন্সি। এবং সেখানকার বিধায়ক হন।

কিন্তু এবার বিজেপি প্রতিদ্বন্দ্বীর কাছে হারেন তিনি। যদিও নির্বাচনের আগেই সম্পত্তির বেহিসাব নিয়ে অদিতির বিরুদ্ধে মামলা করছিলেন ওই এলাকার বিজেপি বিধায়ক। পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা। নির্বাচনের ফলাফলের পরেই তাঁদের সম্পত্তির নয় ছয়ের অভিযোগে তদন্ত শুরু করে পুলিশ। দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে রক্ষাকবচ চেয়ে দেবরাজ এবং অদিতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁরা।কিন্তু শিশুসন্তানের জন্য অদিতিকে রক্ষাকবচ দিলেও দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল