Loading live market data...
Loading active stocks...
Connecting...

মৃতদেহ নিয়ে রাজনীতি! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন বিজেপি-র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিংহ, ভবানীপুর উপনির্বাচনে দলীয় প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মৃত্যু নিয়ে নিন্দনীয় রাজনীতি বিজেপির। মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। করোনাকালে পুলিশ তাঁদের মিছিল ঘুরিয়ে নিতে বললে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন একাধিক বিজেপি নেতা। রাস্তার ওপর বসে পড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।

রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরই বুধবার ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সুকান্ত মজুমদার। এদিনও ফের অশান্তির নেতৃত্বে ছিলেন তিনিই। বুধবার মারা যান দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী মানস সাহা। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় আহত হয়েছিলেন তিনি। ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজেপির অভিযোগ, এফআইআরে তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আইনি পথে না গিয়ে মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার রাতে মিছিল করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন বিজেপি-র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিংহ, ভবানীপুর উপনির্বাচনে দলীয় প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালরা। পুলিশ মিছিল আটকালে মৃতদেহ রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। গোটা ঘটনায় বিধানসভার মুখ্য সচেতক তাপস রায়ের প্রতিক্রিয়া, উপনির্বাচনের আগে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। এসব করে কোনও লাভ হবে না। তাদেরকে চিনতে আর বাকি নেই রাজ্যের সাধারণ মানুষের।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?