আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঘর ওয়াপসি’ প্রণব পুত্র অভিজিতের,তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিত মুখোপাধ্যায় হাত শিবিরে যোগ দিলেন।বুধবার(১১ ফ্রেবুয়ারি)প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক এবং বিধায়ক গুলাম আহমেদ মীর,সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসাফ আলী খান প্রমুখ।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ‘অভিজিত মুখোপাধ্যায়ের ঘরে ফেরা প্রদেশ কংগ্রেসকে আরও শক্তিশালী করেছে। বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের কংগ্রেসের শক্তি আরও বাড়বে।একইভাবে কংগ্রেসের সমস্ত প্রাক্তনীদের জন্য দরজা-জানলা খোলা আছে।ঘরে ফিরতে চাইলেই ঘরে ফিরতে পারেন।কংগ্রেসের যোগদান দিতে পারেন।’

মাঝে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিত মুখোপাধ্যায়। ২০১২ সালে জঙ্গিপুর থেকে কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিত মুখোপাধ্যায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পুনরায় জেতেন।কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে হেরে যান তিনি।এর পর ২০২১ সালের ৫ জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রণব-পুত্র। তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার পুরোনো দলে ফিরলেন অভিজিত।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ