চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার ঝটিকা সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজস্ব প্রতিনিধি: একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামিকাল বৃহস্পতিবার পাঁচ ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর রাষ্ট্রপতির সফর ঘিরে ইএম বাইপাস-সহ দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বুধবারই বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোজা বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছবেন। এক বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে, সেটার সূচনা করবেন। দুপুরে রাজভবনেই মধ্যাহ্নভোজ সারবেন। মধ্যাহ্নভোজ শেষে দুপুর সোয়া একটা নাগাদ রাজভবন থেকে সোজা গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন রাষ্ট্রপতি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান শেষে বিকেলেই ফিরবেন দিল্লিতে। উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নাগরিক সংবর্ধনা নিতে কলকাতায় এসেছিলেন দেশের সাংবিধানিক প্রধান। যদিও আগামিকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে ইএম বাইপাস-সহ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল দশটা থেকেই উল্টোডাঙার হাডকোর মোড় থেকে ইএম বাইপাস হয়ে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। ওই সময়ে হাডকো মোড় থেকে সব গাড়ি সিআইটি রোড হয়ে এপিসি ও এজেসি বোস রোড হয়ে চলাচল করবে। বিকেল তিনটে থেকে পৌনে চারটে পর্যন্ত ফের বন্ধ রাখা হবে সায়েন্স সিটি থেকে হাডকো মোড় পর্যন্ত ইএম বাইপাস।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ