প্রিন্সেপ ঘাটে মাঝ গঙ্গায় নৌকোর মধ্যে যুবতীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছুটির দিন বিকেলে গঙ্গায় বেড়াতে গিয়ে নৌকোয় যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলকাতা মহানগরীতে। সোশ্যাল মিডিয়ায় দীপনারায়ণ ভট্টাচার্য(Deepnarayan Bhattacharya) নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় এক যুবতীর। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর রবিবার বিকেলে দুজনে মনস্থির করেন নৌকো বিহারে প্রিন্সেপ ঘাটে(Princep Ghat) যাবেন। সেই অনুযায়ী তারা রবিবার বিকেলে ঘুরতে যান। অভিযোগ নৌকাবিহারে মাঝ গঙ্গায় গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই যুবতীকে ধর্ষণ করেন যুবক। নেতাজি নগর থানার পুলিশ ঐ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মার্চ মাসে দীপনারায়ণের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এক যুবতীর। এরপর থেকে তাদের মধ্যে চ্যাটে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ফোনেও কথা হয় দুজনের মধ্যে। এরপর তারা মুখোমুখি দেখা করার সিদ্ধান্ত নেন। প্রিন্সেপ ঘাটে  ঘুরতে যান। তারপর নৌকোবিহারে মাঝ গঙ্গায় যান। ওই যুবতীর অভিযোগ ওই দিন ছিল তাদের প্রথম সাক্ষাৎ। কিন্তু মাঝ গঙ্গায় নৌকার ভেতরে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে যুবকটি। শুধু তাই নয় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল(Blackmail) করা হবে বলে হুমকি দেয়।

পুলিশের কাছে নির্যাতিতা বলেন ,মুখ বন্ধ রাখতে তার কাছে টাকা চাওয়া হত। আবার টাকা না দিলে হুমকি দেওয়া হত। এরপরই নেতাজিনগর থানায়(Netajinagar P.S.) যান ওই যুবতী। লিখিত অভিযোগ করেন পুলিশের কাছে। শুরু হয় তদন্ত। পুলিশ তদন্ত করছে জানতে পেরে দীপনারায়ণ উধাও হয়ে যায়। অবশেষে তার মোবাইল ফোন ট্র্যাক করে রবিবার পুলিশ গ্রেফতার করে। ধৃত যুবককে আলিপুর আদালতে পেশ করা হয় রবিবার দুপুরে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের