বিকাশ ভবনে তাণ্ডব নৃত্য করা শিক্ষকদের চিহ্নিতকরণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবনের সামনে তাণ্ডবনৃত্য চালানো চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন কী কী ঘটনা ঘটিয়েছেন, তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে মধ্য শিক্ষাপর্ষদ। গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যেধরনের ঘটনা ঘটেছে, তারপরেই শুক্রবার থেকে এই চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে।

পর্ষদ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা জড়ো হয়েছিলেন। ওই দিনের ঘটনার একাধিক ছবি এবং ভিডিয়ো দেখা হয়েছে। সেই ছবি ও ভিডিও থেকে একাধিক চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের চিহ্নিত করা হয়েছে। এরে সকলেই সেদিন নিয়ম ভেঙেছেন। অভিযোগ উঠেছে, বেআইনি ভাবে বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে, একসঙ্গে অনেকেই ওই গেটের ওপর চড়াও হয়েছিলেন। জনসাধারণের সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিকাশ ভবনের গেটে নতুন তালা ঝুলিয়ে কর্মচারী এবং সাধারণ মানুষকে বেআইনিভাবে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছে।

শুধু বিকাশ ভবনের কর্মীরাই নয়, সাধারণ মানুষও বিপদে পড়েছিলেন। কারণ ওইদিন যাঁরা বিকাশ ভবনে কোনও পরিষেবার জন্য এসেছিলেন তাঁরাও হেনস্থার শিকার হয়েছেন। অন্যায় আচরণ থেকে শুরু করে গালিগালাজ করা হয়েছিল বলে অভিযোগ। বিকাশ ববনের সামনে বসে কেন এই ধরনের অভব্য আচরণ করেছিলেন, সবটাই শোকজের জবাবে জানাতে বলা হয়েছে। যাদের কাছে চিঠি যাচ্ছে, তাঁদের সাতদিনের মধ্যে উত্তর দিতে হবে। এখনও পর্যন্ত বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তারমধ্যেই শোকজ নোটিশ বাড়তি মাত্রা দিয়েছে বলার অপেক্ষা রাখে না।

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের কটাক্ষ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর