ঝলমলে আবহাওয়ায় জমজমাট পুজোর আগে শেষ রবিবারের বাজার

উৎসব উপলক্ষে কেনাকাটাও চলছে জোরকদমে। অনলাইন নির্ভর শপিং অ্যাপের যুগেও ভিড় দেখা যাচ্ছে বাজারের দোকানগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাতঙ্ক কাটিয়ে দীর্ঘ দু বছর পর মুক্ত পরিবেশে এবার উমা আসছে। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ বছরের দুর্গা পুজোকে মহাসমারোহে কাটাতে চাইছেন পুজোপ্রেমী মানুষ। উৎসব উপলক্ষে কেনাকাটাও চলছে জোরকদমে। অনলাইন নির্ভর শপিং অ্যাপের যুগেও ভিড় দেখা যাচ্ছে বাজারের দোকানগুলিতে। অনলাইনে সামগ্রী কেনার চেয়ে নিজ হাতে যাচাই করে কেনাকাটা করা অনেকের কাছে বেশি প্রিয়। রবিবার মহালয়ার দিন ছিল এবারের দুর্গাপুজোর আগে শেষ রবিবার। এদিন আকাশের মুখ ছিল উজ্জ্বল। মেঘ বৃষ্টির ভ্রুকুটি না থাকায় এদিন বাজারের দোকাগুলিতে নির্বিঘ্নে কেনাকাটা করতে ভিড় দেখা গেল আট থেকে আশি সব বয়সের মানুষের। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। গড়িয়াহাটে পুজোর কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ের চাপে বেশকিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল।

কসমেটিক্সের দোকান থেকে শুরু করে শাড়ির দোকান, ভিড় দেখা গেল সর্বত্র। ক্রেতার চাপ সামাল দিতে খাওয়ার সময় পাচ্ছেন না বলে জানালেন কসমেটিক্স দোকানের এক মালিক। বিকোচ্ছে কাজল, লিপস্টিক, ফেস ওয়াশ-সহ নানান প্রসাধনী পণ্য। পুজো মানেই নতুন জামা কাপড়, শাড়ি আর তার সঙ্গেই গয়না কেনার ধুম। সেই ধুম দেখা যাচ্ছে কলকাতার প্রধান বাজারগুলিতে।

নিউ মার্কেট চত্বরে কেনাকাটা করতে একেকটা দোকানের সামনে ছিল লম্বা লাইন। যে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন বেশকিছু দোকানদার জানালেন, ভিড় থাকলেও খুব বেশি বিক্রি হচ্ছে না তাঁদের। তাঁরা জানান, আগের মতো কেনাকাটা হচ্ছে না। গত দু বছর করোনা সংক্রমণ পরিস্থিতি থাকায় বিক্রিবাটা তো একেবারে ছিলই না বললে চলে। তবে এ বছর কিছুটা হলেও লাভের মুখ দেখছেন তাঁরা।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা