আন্দোলনের মাঝে পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় লাগাতার আন্দোলন করছে জুনিয়র চিকিৎসককেরা। এই আবহে সোমবার পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।  এদিন পদত্যাগ করার পর তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ‘ কারও চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।‘

সাংবাদিকদের সামনে সন্দীপ বলেন,’ সারা রাজ্য এবং ছাত্রছাত্রীদের কাছে আমার ইস্তফা দেওয়াটাই কাম্য ছিল। আশা করব, এবার জুনিয়র চিকিৎসকেরা কাজে নামবে।‘ শুধু তাই নয় এদিন অধ্যক্ষ আরও জানিয়েছেন,’ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে। আমার পরিবার, সন্তানেরা যা সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। তাই আমি পদত্যাগ করলাম।‘

উল্লেখ্য, সোমবার সকাল থেকেই সূত্র মারফত শোনা যাচ্ছিল, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষ। আর তারপরই তিনি পদত্যাগ করলেন। এই আবহে  আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরবর্তী অধ্যক্ষ কে হন সেটাই এখন মূল বিষয়। বলা বাহুল্য, আরজি কর কাণ্ডে প্রথম থেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। শুধু তাই নয় অধ্যক্ষদের পদত্যাগের দাবি ওঠে। এরমধ্যেই এদিন অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ। অন্যদিকে আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তাঁর চার সহকর্মীকে তলব করেছে লালবাজার। তাঁদের কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন