সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, CID-কে ঢেলে সাজাতেই কি এই ভাবনা রাজ্যের?

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার  সেই বার্তা মতই সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে। এতদিন যাবত রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান পদে ছিলেন আর রাজাশেখরন। বুধবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী তাঁকে সরানো হল ওই পদ থেকে। তবে এখনই তাঁর জায়গায় এলেন না কেউ। আপাতত ফাঁকা রইল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ।

আগের পদ থেকে রাজাশেখরন হলেন এডিজি অ্যান্ড আইজিপি (প্রশিক্ষণ)। এতদিন এডিজি (প্রশিক্ষন) বিভাগে দায়িত্বে ছিলেন আইপিএস দময়ন্তী সেন। তাঁর জায়গায় রাজাশেখরন আসায়, দময়ন্তী হচ্ছেন এডিজি অ্যান্ড আইজিপি(পলিসি)। এতদিন এডিজি অ্যান্ড আইজিপি (পলিসি)ছিলেন আইপিএস আর শিবকুমার। দময়ন্তী তাঁর জায়গায় যাওয়ায়, শিবকুমার যাচ্ছেন এনফোর্সমেন্ট বিভাগে। এই পদে আগে ছিলেন আইপিএস রাজীব মিশ্র।

প্রসঙ্গত, আরজিকরের ঘটনার পর থেকে বারংবার পুলিশ প্রশাসন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারন  মানুষ। সেই সঙ্গে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়েও আঙুল তুলছিল জনতা। সেই পরিস্থিতিতে বিগত কিছুদিন আগে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলে রদবদলের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তবে লালবাজারের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজাতেই রাজ্যের এই ভাবনা বলে মনে করেছেন ওয়াকিবহল মহলের একাংশ।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের