শক্তি হারাচ্ছে মান্থা, নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি, জানুন দক্ষিণবঙ্গের আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মান্থা। আগামী কয়েক দিনের এটি আরও শক্তিক্ষয় করবে বলে জানা গিয়েছে। শক্তিক্ষয় হলেও দক্ষিণবঙ্গে এখনই দুর্যোগ না কাটার কথা জানিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমানে মান্থা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্রিশগড় এবং সংলগ্ন ওড়িশা ও তেলেঙ্গানায় অবস্থান করছে। বৃহস্পতিবারের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিক্ষয় করবে। ফলে গভীর নিম্নচাপ হিসেবে যেটি অবস্থান করছে সেটি পরিণত হবে সাধারণ নিম্নচাপে। ঘূর্ণিঝড় শক্তিক্ষয় করলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার ঘূর্ণিঝড় মান্থা তৈরি হওয়ার পর মঙ্গলবার আঁছড়ে পড়েছে ওড়িশা ও অন্ধপ্রদেশের মাঝে কাঁকিনাড়ায়। তারপরেই উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বুধবার দফায় দফায় চলেছে বৃষ্টি। বৃহস্পতিবার সেই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালে কলকাতায় আকাশ রোদ ঝলমলে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা দেখতে পাওয়া গিয়েছে। কলকাতাতেও শুক্রবার বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম