ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমেও ঝড়বৃষ্টি হতে পারে কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে সোমবারেও ঝড়বৃষ্টি হতে পারে কলকাতায়। কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেইসঙ্গে চলতে পারে বৃষ্টিও। সোমবার আবহাওয়া দফতরের তরফে এই কথাই জানানো হয়েছে।

রবিবার রাতেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমল। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে রিমল। এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার রাতেই কলকাতাতেই বৃষ্টি হয়েছে ১৪৪ মিলিমিটার। কলকাতার অনেক জায়গায় গাছ পড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপরে জনজীবন বিপর্যস্ত হয়েছে। বাড়ির কার্নিশ ভেঙে একজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুধু কলকাতাতেই নয়, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও বইতে পারে। তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, মঙ্গলবার থেকে দুর্যোগ কিছুটা কাটতে পারে। মঙ্গলবার ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণের কোনো জেলায়।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু