শুক্রের দুপুরে কালো মেঘে ঢাকল আকাশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় অবশেষে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস মেনে শুক্রের দুপুরে কালো মেঘে ঢাকল আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। শহর কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির জেরে কিছুটা হলেও রেহাই মিলবে বলে জানা যাচ্ছে। ঝোড়ো হাওয়ার জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। কলকাতা সহ উত্তর ২৪ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

বুধবার ও বৃহস্পতিবার সন্ধের পরে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো শুক্রবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ। তারপরেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতার বিস্তির্ণ এলাকায় ঝোড়ে হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলছে। এরজেরে প্রবল গরম ও অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা হলেও বদল হয়েছে। কলকাতা, ধর্মতলা, সল্টলেক সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি চলছে। দিনেই যেন নেমে এসেছে রাতের আঁধার। কলকাতার বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও কোথাও বিদ্যুৎবিচ্ছিন্ন করার কাজ চলছে। ঝড়ের জেরে সাউথসিটি মলে কাচ ভেঙে বিপত্তি। সল্টলেকে গাড়ির ওপরে গাছ ভেঙে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় প্রতিঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে ঝড়। দক্ষিণ ২৪ পরগনার ওপরে দিয়ে প্রতিঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে দমকা হাওয়া। 

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে,  কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তির্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই পূর্বাভাস মেনে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকা এবং জেলায় জেলায় চলছে বৃষ্টি। জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার ব্যাপারে আবহাওয়া দফতর সতর্ক করেছিল আগেই। শুক্রবার দুপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার পশ্চিম প্রান্তেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

স্বস্তির বৃষ্টিতে ভিজেছে আসানসোল শিল্পাঞ্চল। ঝড়ো হাওয়ার সঙ্গে নেমেছে ভারী বৃষ্টি। বেশ কয়েকদিনের অসহ্য গরমের পর শুক্রবার দুপুর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরই ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। আবহাওয়ার এই পরিবর্তনে খুশি শিল্পাঞ্চলের মানুষ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি