চতুর্থীতে বঙ্গের ৭ জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়া তিথিতে সন্ধ্যের পর বৃষ্টি নামলেও চতুর্থী তিথিতে দুপুর থেকেই শহর জুড়ে বৃষ্টি শুরু। উত্তর কলকাতার মানিকতলা থেকে শুরু করে, উল্টোডাঙ্গা, ফুলবাগান, সল্টলেক, বাগুইআটি, দমদম এইসব এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়। এদিকে শুক্রবার চতুর্থী তিথিতে দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যায় মণ্ডপে মণ্ডপে। বৃষ্টি তৃতীয়াতে সন্ধ্যের পর নামে। তাই শুক্রবার চতুর্থী তিথিতে সাধারণ মানুষ দৃষ্টি আনাতে দুপুর থেকে রাস্তায় নেমে পড়েন। কিন্তু এদিন দুপুর থেকেই বৃষ্টি শুরু হয় কলকাতায়। শুধু কলকাতায় নয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও ঝেঁপে বৃষ্টি নামে। উত্তর ২৪ পরগনা জেলা টাকি রোডে ঝড়-বৃষ্টির দরুন একটি আলোকসজ্জার ওভারহেড বাঁশের তোরণ ভেঙে পড়ে। যদিও কেউ হতাহত হননি। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়েছিল।আসানসোলেও বৃষ্টির দরুণ ভেঙে পড়ে আলোকসজ্জার গেট। এদিকে চতুর্থীর দিন বের বঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

কমলা সতর্কতা (Orange Alert)জারি করা হয়েছে। রাজ্যের সাত জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সংশ্লিষ্ট জেলা গুলি হল– বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যার গতি বেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে৫০ কিলোমিটার বেগে। রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সংশ্লিষ্ট জেলা দুটি হল বীরভূম ও পূর্ব বর্ধমান। সঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে। এদিকে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছিলেন,শনিবার পঞ্চমী তিথিতে ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।

কলকাতাতে(Kolkata) কয়েক পশলা বৃষ্টি ,মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ শে সেপ্টেম্বর শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত।দক্ষিণবঙ্গে(South Bengal) সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে।

কলকাতাতে কয়েক পশলা বৃষ্টি ,মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে উপকূলের জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া আর অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। বুধবার বৃষ্টি বাড়তে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বেশ কিছু এলাকায়।উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হতে পারে। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীর দিন বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে(North Bengal)। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীর রাত থেকে ফের বঙ্গে দুর্যোগ ফিরে আসতে পারে। দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়