গণনা ঘিরে অশান্তি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্য নির্বাচন কমিশনারের

মালদা রতুয়া ১ নম্বর ব্লকে চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের গণনার দিন মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় গণনাকেন্দ্রে অশান্তির ঘটনা ঘটেছে। সকাল ৮টা থেকে গণনা শুরু হওয়ার পর থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। আর এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ জমা পড়ছে তার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্রের থেকে যে অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট চাওয়া হয়েছে ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য এদিন মালদা রতুয়া ১ নম্বর ব্লকে চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গণনা কেন্দ্র যাওয়ার সময় মারধরের ঘটনা ঘটে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়নায় গণনাকেন্দ্রের সামনে রাস্তার ওপর মাইকিং করে ও লাঠি উঁচিয়ে জমায়েত সরাতে হয়েছে পুলিশকে। এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনাকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ায় নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র পুড়িয়ে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। পাশাপাশি অশান্তির ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরে। বিরোধীদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদে বিষ্ণুপুর থানার সামনে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিরোধী দলের কর্মী সমর্থকরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা