সারা বিশ্বে ৩ জন, শ্বাসনালিতে বিরলতম ত্রুটি কলকাতার মহিলার

শ্বাসনালিতে বিরলতম ত্রুটি ধরা পড়ল কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার। মহিলাকে নিয়ে বিশ্বে এখনও পর্যন্ত ৩ টি কেস নথিভুক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সমস্যার অস্ত্রোপচার করতে গিয়ে ধরা পড়ল আরেক সমস্যা। শ্বাসনালিতে বিরলতম ত্রুটি ধরা পড়ল কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার। এতটাই বিরল সেই ত্রুটি, ওই মহিলাকে নিয়ে বিশ্বে এখনও পর্যন্ত মাত্র তিনটি কেস নথিভুক্ত হয়েছে। যদিও চিকিৎসকরা অস্ত্রোপচার করে সেই সমস্যা ঠিক করে দিয়েছেন।

জানা গিয়েছে পূর্ব কলকাতার বেলেঘাটা এলাকার বাসিন্দা বছর সাতচল্লিশের ওই মহিলা স্ত্রীরোগ সংক্রান্ত অপারেশন করাতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আর সেই অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা খুঁজে পান নতুন সমস্যা। এমনকি সেই ত্রুটির বিষয়ে ওই মহিলা নিজেও জানতেন না। জানতেন না বাড়ির সদস্যরাও। চিকিৎসকরা জানিয়েছেন মহিলার শ্বাসনালিতে ওই ত্রুটির চিকিৎসা শাস্ত্র অনুযায়ী নাম ফ্যারিঞ্জিয়াল ওয়েব। সারা বিশ্বে মাত্র দুজনের ওই সমস্যা ধরা পড়েছিল। ওই মহিলাকে নিয়ে সেই সংখ্যাটা দাঁড়ায় ৩।

চিকিৎসকরা জানান, ওই মহিলাকে স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে অস্ত্রোপচার করতে টেবিলে তোলা হয়। প্রস্তুত ছিলেন অ্যানাস্থেটিস্ট। কিন্তু রোগীকে অজ্ঞান করতে গিয়ে দেখা যায় অচেতন অবস্থায় রোগী শ্বাসপ্রশ্বাসই নিতে পারবেন না, কারণ জটিল তাঁর শ্বাসনালির গঠন। এর পর চিকিৎসকরা শ্বাসনালির ত্রুটির অস্ত্রোপচার করেন। ওই মহিলার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানান, ‘জায়গাটা জালের মতো ছিল। ভিতরটা দেখা যাচ্ছিল না।’ চিকিৎসক আরও জানান, এটা ডেভলপমেন্টাল অ্যানোমেলি। জন্মের সময় থেকেই এই সমস্যা রয়েছে। কিন্তু এতদিন কোনও সমস্যা দেখা না যাওয়ায় ওই মহিলা টের পাননি। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। প্রাপ্ত বয়স্কদের মধ্যে ফ্যারিঞ্জিয়াল ওয়েব বিরলের মধ্যে বিরলতম দৃষ্টান্ত বলে জানান তিনি। যদিও অস্ত্রোপচার করে ত্রুটি ঠিক করে দিয়েছেন চিকিৎসকরা।

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা