আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধে পেশ বাজেট, গ্রামোন্নয়নে বরাদ্দের ক্ষেত্রে কল্পতরু মমতা

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ।  তারআগে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ  বুধবার বিধানসভা অধিবেশনে পূর্ণাঙ্গ  বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  বিধানসভা নির্বাচনের আগে  মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটাই। সেইজন্য পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে সরকার  বিশেষ নজর দেয়, তা নিয়ে উদগ্রীব রাজ্যবাসী । 

জানা গিয়েছে, এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রামোন্নয়ন খাতে বাড়তি গুরুত্ব দিতে চলেছে।  গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের জন্য বাজেটে  প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ  হওয়ার সম্ভাবনা রয়েছে  । এখান থেকেই স্পষ্ট যে বুধবার  পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে প্রায়   ১৩ থেকে ১৫ শতাংশ বরাদ্দ  বৃদ্ধির প্রস্তাব আসতে চলেছে।  

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে গোহারা হয়েছিল বিজেপি । তারপর থেকেই ‘ ১০০ দিনের কাজ ‘, ‘ আবাস যোজনা’  মত একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার । বলা যায়, বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য । এই অবস্থায় গ্রামীণ এলাকার গরিব মানুষের স্বার্থে ‘কর্মশ্রী’ প্রকল্প , জবকার্ড হোল্ডারদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার মত একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । শুধু তাই নয় নিজস্ব কোষাগার থেকে ২৮ লক্ষ উপভোক্তাকে আবাসের  বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলা যায়,  চব্বিশের লোকসভা ভোটে এই কাজের সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে এখন পাখির চোখ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন । তাই এবারের বাজেটে গ্রামোন্নয়নের দিকেই বিশেষ নজর রাখা হবে বলে  মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেকা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ