আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের ঘনিষ্ঠকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধিঃ পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু বেনিয়ম নিয়োগের ঘটনা। এই আবহে অয়ন শীল ঘনিষ্ঠ দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে হাজিরা  দেওয়ার কথা বলা হয়েছে। তবে তিনি আদৌ এদিন সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা তা এখন জানা যায়নি।

সিবিআই সূত্রে খবর, পুরসভা নিয়োগ দুর্নীতিতে মূলত মিডলম্যানের কাজ করতেন দেবেশ। কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন তিনি সেই তথ্য সামনে এসেছে। তাই এদিন বয়ান রেকর্ড করতেই দেবেশকে তলব করেছে সিবিআই । সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজরে রয়েছেন একাধিক প্রভাবশালী। তাদেরকে একে একে তলব করবে সিবিআই।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে  গ্রেফতার করে ইডি। পরে পুর নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে। ইডি সূত্রে জানা যায়, অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। চলতি বছর এপ্রিলে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এরপর উঠে এসেছে একের পর এক তথ্য। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অয়নের সংস্থার মাধ্যমে বহু প্রার্থীর পুরসভায়  বেনিয়মভাবে  নিয়োগ হয়েছে।  সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বহু প্রার্থীকে ডেকে জেরা করা শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ