রেড রোডের কার্নিভালে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ নবমী। পুজো প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত। মঙ্গলবার দশমী। তারপরেও কিন্তু কাটছেনা উৎসবের আমেজ। বাকি রয়েছে রেড রোডের কার্নিভাল। এই উপলক্ষ্যেই বিশেষ পরিষেবা দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৭ তারিখ অর্থাৎ শুক্রবার পুজো কার্নিভাল। বিশেষ বিশেষ পুজোগুলি অংশ নেবে এই কার্নিভালে। আর যারা এই কার্নিভালে আসবেন তাঁদের জন্য বিশেষ ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। মধ্যরাত রাত পর্যন্ত সেইদিন উত্তর-দক্ষিণ করিডোরে চলবে মেট্রো।

ওইদিন ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো চলবে।  ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো চলবে ভোর ৬.৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬.৫৫ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের শেষ মেট্রো মিলবে ১০.৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রাত ১১টায়।  দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ১১.১০ মিনিটে।  কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ১১.১০ মিনিটে।

উল্লেখ্য, পুজো উপলক্ষ্যে সারারাত মেট্রো চলছে। বিশেষ অনুষ্ঠানগুলিতে মেট্রো কর্তৃপক্ষ বাড়তি মেট্রো পরিষেবা দেয়। এমনকি পুজোর আগে কেনাকাটার জন্যও শনিবার-রবিবারগুলিতে স্পেশাল মেট্রো মিলেছে। এবার দুর্গাপুজের কার্নিভালেও বাড়তি পরিষেবা দিতে চলেছে মেট্রো।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে