পার্থ-অর্পিতা না কি কাকা-ভাইঝি, নয়া রসায়নে চমকে উঠল ইডি

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, এইসব নথির গুরুত্ব নেই। রক্তের সম্পর্ক না থাকলে কাওকে ‘নমিনি’ করা যায় না, এমনটাই দাবি আইনজীবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই ক’দিনে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ও অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) সম্পর্ক। মূল বিষয় ছাড়িয়ে ‘রসায়ন’- ও কখনও পেয়েছে প্রাধান্য। কিন্তু এবার প্রকাশ্যে এল ‘নয়া’ সম্পর্কের কথা। আর এতেই চোখ কপালে উঠেছে ইডি আধিকারিকদের। পার্থ না কি কাকা, আর অর্পিতা ভাইঝি!

সম্প্রতি ইডি দাবি করেছিল, উদ্ধার হয়েছে অর্পিতার একাধিক এলআইসির নথি। যেখানে নমিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন এইসব নথির গুরুত্ব নেই। রক্তের সম্পর্ক না থাকলে কাওকে ‘নমিনি’ করা যায় না, এমনটাই দাবি আইনজীবীর। তবে নথিতে পাওয়া ‘সম্পর্ক’ দেখে চমকে উঠেছে ইডি। ৩১ টি এলআইসি’র কাগজে পার্থকে ‘আঙ্কল’ লিখেছেন অর্পিতা!

ইডির (ED) দাবি, বেশিরভাগ বিমাই ওয়ানটাইম প্রিমিয়াম। আর প্রিমিয়াম মেটানো হয়েছে নগদ টাকায়। আরও দাবি, বেশিরভাগ এলআইসি’র বিমা করা হয়েছিল ২০১২ সালের মার্চ মাসে। বিমা ছিল ৮১ লক্ষ টাকার। এদিকে পার্থের দাবি, অর্পিতাকে তিনি তেমনভাবে চেনেন না। পুজোয় কয়েকবার দেখেছেন। আবার অর্পিতার দাবি, তিনিও তেমন ভাবে চেনেন না পার্থকে।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, সমস্ত উদ্ধার হওয়া ডিড ভুয়ো। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী চেয়েছিলেন, তাঁর মক্কেলকে বিশেষ বন্দির মর্যাদা দেওয়া হোক। খাবার ও জল পরীক্ষা করে দেওয়া হোক। কড়া করা হোক নিরাপত্তা ব্যবস্থা। তাঁর দাবি ছিল, মক্কেলের প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে। তবে বিশেষ বন্দির মর্যাদার আবেদন খারিজ হয়ে যায়। বিচারপতির নির্দেশ, পার্থ ও অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের। আপাতত পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি ও অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর জেলে।

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু