চলবে সংস্কার, সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ তারাতলা উড়ালপুল

রাস্তা মেরামতির কাজের জন্য আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল। পিডব্লুউডির তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা মেরামতির কাজের জন্য আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল। পিডব্লুউডির(PWD) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

পিডব্লুউডির (PWD) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকবে তারাতলা উড়ালপুলের উত্তরমুখী রাস্তা। সোমবার সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। উত্তরমুখী গাড়িগুলিকে ডায়মন্ড হারবার রোড-তারাতলা ক্রসিং ঘুরে পৌঁছতে হবে গন্তব্যে। তারাতলা উড়ালপুল দক্ষিণ কলকাতা (South Kolkata) এবং বেহালার অন্যতম সংযোগরক্ষাকারী। এই কয়েকদিন উড়ালপুল বন্ধ থাকায় তাই বাড়ছে যানজটের আশঙ্কা। ঘুরপথে গন্তব্যে  পৌঁছবে গাড়িগুলি। মেরামতির কাজ চলাকালীন সময়ে নিত্যযাত্রী এবং অফিসযাত্রীরা যানজট আরও বাড়বে বলে মনে করছেন। তবে কেউ কেউ বলছেন ভবিষ্যতে দুর্ঘটনার কবলে পড়ার থেকে কিছুদিন যানযট সহ্য করা ভালো।

অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনও। সংস্কারের জন্য বন্ধ রাখার এই সিদ্ধান্ত। শনিবার রাত ১২টা থেকে এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। যতদিন না সংস্কারের কাজ শেষ হয়, ততদিন পর্যন্ত এই রুটের গাড়িগুলিকে উড়ালপুলের তলা দিয়ে তারাতলা ক্রসিং ঘুরে যেতে হবে।

২০১৮ সালে মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরের সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা করছে সরকার। গত কয়েকদিন ধরেই তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড় গর্ত দেখা গিয়েছিল। সেই গর্ত ক্রমে ফাটলের চেহারা নেয়। উড়ালপুলের এই ফাটল ধরা অংশ এড়িয়ে চলছিল সমস্ত যানবাহন। এবার উড়ালপুল বন্ধ রেখে মেরামতির কাজ শুরু করছে পিডব্লুউডি। ৩২৫ মিটার দীর্ঘ তারাতলা উড়ালপুলের শেষবার সংস্কার করা হহয়েছিল ২০১৯ সালে।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে