নির্বিঘ্নে দুই বুথে চলছে পুনর্নির্বাচন! তবে ভোটদাতা কম

মঙ্গলবার সকালে যে দুটি বুথে ফের ভোটগ্রহণ করা হচ্ছে সেই ২টি বুথ রয়েছে দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভা এলাকায়। তবে ভোটারদের উপস্থিতি কম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার বিক্ষিপ্ত হাঙ্গামার মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন(Municipal Election)। প্রায় ১১ হাজার বুথে সেদিন ভোটদান করেন প্রায় ১০ লক্ষ মানুষ। রাজ্য নির্বাচন কমিশন সেই ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বিরোধীরা অভিযোগ তুলেছে যে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) সময়ে যেভাবে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে সেই ভাবেই এবারে পুরনির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুঠ করা হয়েছে। যদিও বিরোধীদের এহেন অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে রাজ্যের শাসক দল। তাঁদের দাবি, বিরোধীরা মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে এখন হারের ব্যাখা তুলে ধরার জন্যই এইসব কথা বলছে। এই অবস্থায় রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে(Sourav Das) রাজভবনে ডেকে পাঠান গতকাল। সেখানে দুইজনের বৈঠকের পরেই কমিশন জানায় ২টি বুথে এদিন ফের পুনর্নির্বাচনের কথা জানায় কমিশন। এদিন সকাল ৭টা থেকে সেই দুই বুথে চলছে ভোটগ্রহণের পালা।

মঙ্গলবার সকালে যে দুটি বুথে ফের ভোটগ্রহণ করা হচ্ছে সেই ২টি বুথ রয়েছে দক্ষিণ দমদম(South Dumdum) ও শ্রীরামপুর(Sreerampur) পুরসভা এলাকায়। কার্যত কড়া পুলিশি নিরাপত্তায় চলছে সেই ভোটগ্রহণের প্রক্রিয়া। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে ও শ্রীরামপুর ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে এদিন ভোটগ্রহণকালে যাতে কোনও রকম অশান্তি না হয়, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই দুই বুথে ঢোকার সব রাস্তা কার্যত ব্যারিকেড করে রেখেছে পুলিশ। তবে ২টি বুথেই ফের ভোটদানের জন্য ভোটারদের সেভাবে কোনও উৎসাহ এদিন দেখা যাচ্ছে না। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এদিন কাজের দিন বলেই ভোটাররা আর বুথ মুখো হওয়ার সুযোগ পাননি। তবে এদিন এই দুটি বুথে পুনর্নির্বাচন নিয়ে কটাক্ষ হেনেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, রাজ্যপাল বলেছেন বলেই, তাঁর সম্মান রক্ষার্থে দুটি বুথে পুনর্নির্বাচন করা হচ্ছে। ইচ্ছা ছিল না। কারণ, সরকারি অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি। সমস্ত প্রার্থীকে সরিয়ে কেবলমাত্র টিএমসি থাকবে, যেটা তারা পঞ্চায়েত নির্বাচনে করেছে।’

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির