পুরনোরা ছাঁটাই, নয়া অ্যান্টি র‍্যাগিং কমিটি যাদবপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ বিশেষভাবে মাথাচাড়া দেয়। র‍্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার পুরনোদের ছাটাই করে নতুনভাবে অ্যান্টি র‍্যাগিং কমিটি গড়ে তোলা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কমিটির সদস্যদের বিবরণ প্রকাশ করা হল।

সিংহভাগ পুরনো সদস্যকে ছেঁটে ফেলে নতুন করে তৈরি হল কমিটি। নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে বুদ্ধদেব সাউ দায়িত্ব পেয়েছেন। তারপরেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। যদিও এ যে নয়া কমিটি তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই ডিন অফ স্টুডেন্টস্, রেজিস্ট্রারও রয়েছেন কমিটিতে। নতুন করে প্রশ্ন উঠেছে তা নিয়ে।  

নয়া অ্যান্টি র‍্যাগিং কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং একাধিক বিভাগের ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপকরা, যাদবপুর থানার আইসি, সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসাবে স্নেহাশিস সুর,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ছাড়াও নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটিতে রয়েছেন এক অভিভাবকও।

প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১টায় বৈঠকে বসবে নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটি। ব়্যাগিং সংক্রান্ত বাকি সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হতে পারে বলে খবর।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই