‘আমাকে বলতে দিন’, আদালতে গিয়ে কী বললেন আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে। মঙ্গলবার বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে তাঁকে পেশ করা হয়েছে। বলা বাহুল্য, এদিন প্রথমবার বিচারকের সামনে সরাসরি  হাজির হলেন আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত। তাই আদালতে যেতেই নিজের বক্তব্য জানানোর জন্য বিচারকের কাছে আবেদন করেন।

প্রথমেই সঞ্জয় বিচারককে  বলেন, ‘ আগের দিনও বলতে পারিনি। না বলতে পারলে সব দোষ আমার উপর পড়বে।‘ তা শুনেই বিচারক জানান, ‘আপনার জেলে উকিল যাবে। যা বলার ওনাকে বলবেন। এখানে জানান হবে না কিছু।‘আগামী ৪ নভেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।  

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করেন সিবিআই। আর সেখানেই উঠে আসে  মত্ত অবস্থায় সঞ্জয় রাই ডাক্তারি চিকিৎসকে ধর্ষণ করে খুন করেছে। চার্জশিটে এও  স্পষ্ট উল্লেখ, সঞ্জয় বিকৃত মানসিকতার শিকার। এরপরেই ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয়কে। বলা বাহুল্য, ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। তারপরেই সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য সহ গোটা দেশ । আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ- সকলেই। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের