চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

আরজি কর হাসপাতালে কুকুরের তাণ্ডব, ক্ষতবিক্ষত রোগীর পরিবার

নিজস্ব প্রতিনিধি: কুকুরের (Dog) তাণ্ডব চলল আরজি কর হাসপাতাল (RG Kar Hospital) জুড়ে।  পরিস্থিতি এমনই যে কুকুরের কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত রোগীর পরিজনরা। উল্লেখ্য, হাসপাতাল চত্ত্বরে কুকুর- বিড়াল নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও ঘটে গেল এই দুর্ঘটনা। এর জেরেই হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার মাটিয়া এলাকার ১ বাসিন্দা তাঁর পরিজনকে দেখে বেরিয়েছিলেন ওয়ার্ড থেকে। তাঁকে হাসপাতাল চত্বরেই ঘিরে ধরে প্রায় ১২ টি কুকুর। এরপর বসাতে থাকে একের পর এক কামড়। ওই ক্ষত অবস্থাতেই হাসপাতালে ঘুরে বেড়ান জখম মহিলা। তাঁর নাম সাবিনা। এরপর তাঁর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে তাঁকে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। বেলেঘাটায় আহত সাবিনাকে আন্টি র‍্যাবিশ ইনজেকশন দেওয়া হয়। তারপর তাঁকে পাঠানো হয় নীলরতন সরকার হাসপাতালে। তারপর সেখান থেকেও তাঁকে পাঠানো হয় আরও একটি হাসপাতালে। এরপর মাটিয়াতে গিয়ে মারা যান ওই মহিলা।

 

আর জি কর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালে কুকুর- বিড়াল তাড়াতে টেন্ডার ডাকা হয়। দেখা যায় তাড়ানো হলেও ফিরে আসছে। কুকুর- বিড়াল তাড়াতে সম্প্রতি বৈঠক করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের তরফে বলা হয়, এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানানো হয়েছে, ফের কুকুর- বিড়ালগুলিকে টাড়ানো হবে। তাদের ঢোকায় বাধা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, কুকুরের নির্বীজকরণ আবার করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ