আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা হাজির হয়ে স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কাউকে কিছু না জানিয়েই তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, পরিচ্ছন্নতা এবং রোগী পরিষেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দালালচক্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, ‘রাজ্যের হাসপাতালগুলিতে এভাবেই সারপ্রাইজ ভিজিট চলবে। সবসময় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ কাউকে আগাম না জানিয়ে আর জি কর হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগ, শিশু বিভাগ, মহিলা ওয়ার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তিনি। রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, যা দেখে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও আলোচনা করেন। পরে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন। পরিদর্শনের অংশ হিসেবে চিকিৎসক-পড়ুয়াদের হোস্টেলও ঘুরে দেখেন তিনি।  হাসপাতালের পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীদের আয়া রাখতে বাধ্য করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট জানান, রাজ্যের মন্ত্রীরা এভাবেই হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করবে। সব সময় সজাগ থাকতে হবে। ভর্তি হলেই আয়া রাখতে হচ্ছে। এই প্রবণতা থেকে বিরত থাকতে বলেছি। জনগণকে সচেতন করে দিয়েছি। কোনও দালাল যেন টাকা না চায়। চাইলেই এমএসভিপি, প্রিন্সিপালকে খোঁজ দিতে হবে। আমাকেও সরাসরি ফোন করতে পারেন। ওষুধের সমস্যা হলেও জানাতে হবে।’ 

আরও পড়ুন: ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

উল্লেখ্য, কয়েকদিন আগেই বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন শারদ্বত মুখোপাধ্যায়। সেই ঘটনার পর হাসপাতালের ১২ জন কর্মীকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, সম্প্রতি কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেখানে ওয়ার্ডে সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আর জি কর হাসপাতালে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?