ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার কি কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি? এই প্রশ্নই এখন জল্পনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে আবারও উচ্ছ্বাস ছড়াতে শুরু করেছে কলকাতায়। সূত্রের খবর, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ফের ভারতে আনার উদ্যোগ চলছে। শুধু কলকাতাই নয়, সম্ভাব্য সফরসূচিতে বাংলাদেশও থাকতে পারে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে এবার মেসি শুধু অনুষ্ঠানে অংশ নেবেন না। কলকাতার মাটিতে তিনি খেলতে পারেন বলেও জোর জল্পনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, উদ্যোক্তা শতদ্রু দত্ত ইতিমধ্যেই আমেরিকা গিয়ে মেসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে বলেই খবর। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা করেনি। বিশ্বকাপ-পরবর্তী সূচি এবং ইন্টার মায়ামির প্রাক-মরশুম প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরই সম্ভাব্য দিনক্ষন প্রকাশ করা হতে পারে। যদি এই সফর বাস্তবায়িত হয়, তবে ২০১১ সালের পর আবার কলকাতার দর্শকরা মাঠে বসে মেসির ফুটবল জাদু দেখার সুযোগ পেতে পারেন। গত সফরে বহু অনুরাগী প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়েছিলেন। সেই আক্ষেপ দূর করতেই এবার আরও সুসংগঠিত পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

উল্লেখ্য, গত বছরের ভারত সফরে মেসি কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই ও হায়দরাবাদেও গিয়েছিলেন। পরে সূচিতে পরিবর্তন এনে তিনি গুজরাতের বনতারাও ঘুরে দেখেন। তবে কলকাতার অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, আমন্ত্রিত অতিথিদের ভিড়ে সাধারণ দর্শকরা মেসিকে দেখার সুযোগই পাননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরও কড়া নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সফর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?