মা উড়ালপুলে ফের দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইক-গাড়ির সংঘর্ষ, আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভয়াবহ দুর্ঘাটনা শহরে। মঙ্গলবার সাতসকালে মা উড়ালপুলে বাইক ও গাড়িতে ধাক্কা একটি চার চাকার। দুর্ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মঙ্গলবার সাত সকালে মা উড়ালপুলে একটি গাড়ি আচমকাই ডিভাইডারে ধাক্কা মারে। তারপরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে চলে আসে। সেই সময় উল্টোদিকে আসা একটি গাড়িতে ধাক্কা মারে। তারপরে আরও একটি বাইকে ধাক্কা মারে চার চাকাটি। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক আরোহী। গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনাটি ঘটার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা জানা যায়নি। দুর্ঘটনার পর থেকেই গাড়ি চালক পলাতক। কুয়াশার কারণে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে তা বোঝা যাচ্ছে না। অন্যান্য গাড়িচালকদের অনুমান, দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন গাড়ির চালক। বাইক আরোহীকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। তারপরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা উড়ালপুলে গতির উর্ধ্বসীমা নির্দিষ্ট করা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটি দ্রুতগতিতে আসছিল। দুর্ঘটনার জেরে গাড়িটিও দুমড়ে গিয়েছে। গাড়ির চালক নেশাগ্রস্থ ছিলেন কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি চালকের হদিশ পেতে চািছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পর পর তিনটি গাড়িতে ধাক্কা মেরেছিল একটি গাড়ি।

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা