পোস্ট অফিসের কর্মীদের মাথায় হেলমেট পরিয়ে দিল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায় সাধারণ মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে কলকাতা ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। কলকাতায় বিগত বছর গুলির তুলনায় ধীরে ধীরে রোড এক্সিডেন্ট(Road Accident) এর পরিমাণ বেশ কিছুটা কমানো সম্ভব হয়েছে। এর জন্য রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের সার্থকতাকেই কারণ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে।

শহরের রাস্তায় যারা বাইক স্কুটার নিয়ে যাতায়াত করেন,তারা প্রত্যেকেই যদি মাথায় বাধ্যতামূলক ভাবে হেলমেট(Helmet) পড়েন এবং ট্রাফিক রুলস ফলো করে চলেন এবং সিগন্যাল ভায়োলেট না করেন তাহলে শহর কলকাতাকে একটা সময়ের পরে পুরোপুরি ভাবে হয়তো দুর্ঘটনা মুক্ত শহর বলে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে এদিন আশা প্রকাশ করেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক)।

এদিন উল্লেখযোগ্য ভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসেবে শহর কলকাতার পোস্ট অফিসের পোস্টাল কর্মীদের হাতে হেলমেট তুলে দেওয়া হল। যেহেতু অধিকাংশ সময় তারা চিঠি সহ বিভিন্ন পার্সেল বাইকে করে ডেলিভারি করতে যান তাই তাদের জীবনের সুরক্ষার স্বার্থেই এই অভিনব উদ্যোগ নিল কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক সচেতনতা বাড়াতে শহরে একটি বাইক রেলি(Rally) এদিন অনুষ্ঠিত হয়।একইসঙ্গে কলকাতা শহরে বিশেষ করে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চলাচল রুখতে ব্যাপকভাবে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। মোটরসাইকেলে নজরদারি পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিংয়ের(Naka Checking) ব্যবস্থা করা হয়েছে ।উদ্দেশ্য একটাই পথ দুর্ঘটনা রোধ করা।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ