জাতীয় পতাকার অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে

জাতীয় পতাকা অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে। ইউটিউবার রোদ্দুর রায়কে ক্ষমা চাইতে হবে ভিডিও প্রকাশ করে। এমনটাই নির্দেশ আদালতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পতাকা অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে। ইউটিউবার রোদ্দুর রায়কে ক্ষমা চাইতে হবে ভিডিও প্রকাশ করে। এমনটাই নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের।

হেয়ার স্ট্রিট থানায় আগেই জামিন পেয়েছেন রোদ্দুর রায়। আলিপুর আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন পাটুলি ও লেক থানা থেকেও। তারপর জামিন পেলেন বটতলা থানায় দায়ের হওয়া মামলা থেকেও। তাঁর নামে অভিযোগ জমা পড়েছিল চিৎপুর থানাতেও। আপাতত, কলকাতা পুলিশের সবকটি মামলা থেকে জামিন পেয়েছেন এই বিতর্কিত ইউটিউবার। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, আজ রাত্রেই প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেতে পারেন রোদ্দুর রায়। তবে নির্দেশ, জাতীয় পতাকা অবমাননার দায়ে ক্ষমা চাইতে হবে ইউটিউবারকে। ভিডিও প্রকাশ করে চাইতে হবে ক্ষমা।
উল্লেখ্য, গত ৭ জুন গোয়া থেকে গ্রেফতার হয়েছিলেন রোদ্দুর রায়। মাঝেমধ্যেই ফেসবুকে এসে নান ভিডিও বানিয়ে বিতর্কে জড়ান রোদ্দুর রায়। ফেসবুকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। খারাপ মন্তব্য করা ও বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাতে গালিগালাজ দেওয়া ইত্যাদি কারণে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এবারে তিনি অতিক্রম করে গিয়েছিলেন সমস্ত সীমা।

ভিডিওতে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। সরাসরি ওই ভিডিওতে পাবলিক ফোরামেই তিনি মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। সঙ্গে তিনি তৃণমূলের আরও এক নেতা মদন মিত্রকেও নানা কুরুচিকর মন্তব্য করে বসেন। আর তারপর থেকেই তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিভিন্নমহল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে পাটুলিসহ একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয় রোদ্দুর রায়ের নামে। জামিন অযোগ্য ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’