Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোদ্দূরকে ছ’দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: রোদ্দূর রায়কে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। সরকার পক্ষের আইনজীবী তাঁকে কয়েকদিন পুলিশি হেফাজতে রাখার আবেদন জানালে, আদালত তাঁকে আগামী মঙ্গলবার, ১৪ জুন পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীকে কটূক্তির জের। গত ৭ জুন গোয়া থেকে গ্রেফতার হয়েছিলেন রোদ্দুর রায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ, মাঝেমধ্যেই ফেসবুকে এসে নানা ভিডিও বানিয়ে বিতর্কে জড়ানো তাঁর যেন অভ্যাসে পরিণত হয়েছিল দিনের পর দিন।

ফেসবুকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, খারাপ মন্তব্য, ভুলভাল ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া ইত্যাদির কারণে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এই পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু কয়েকদিন আগেই তিনি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন। একটি ভিডিও করে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দূর রায়। সরাসরি ওই ভিডিওতে পাবলিক ফোরামেই তিনি মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম, অভিষেক, মদন মিত্রকেও নানা কুরুচিকর মন্তব্য করে বসেন তিনি।

আর তারপর থেকেই তাঁর উপর ক্ষিপ্ত নানামহল। এরপর বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয় তাঁর নামে, অবশেষে গত ৭ জুন তাঁকে গোয়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ।বুধবার গোয়া থেকে ফেরার পর লালবাজারের লক আপে ছিলেন রোদ্দূর। আর সেখান থেকেই আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে আনা হয়। আদালতের বাইরে রোদ্দূরের সমর্থনে বেশ কিছু সংগঠন হাজির ছিল এদিন। আর রোদ্দূরকে নিয়ে পুলিশের গাড়ি আদালতে পৌঁছতেই রোদ্দূরের নাম ধরে চিৎকার করতে শুরু করে তাঁর ভক্ত এবং সমর্থকরা। ভক্তদের ডাকে সাড়া দিয়ে রোদ্দূর কোর্টে ঢুকে যান। নেটমাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেওয়া রোদ্দূরের নানারকম কুরুচিকর মন্তব্য পেনড্রাইভে করে আদালতে পেশ করেন সরকারি আইনজীবী। তাঁর কথায়, রোদ্দূর যা যা কু ভাষায় মন্তব্য করেছেন তা মুখে আনার মতন নয়। বৃহস্পতিবার আদালতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (সিএমএম) ময়ূখ মুখোপাধ্যায়ের এজলাসে রোদ্দূর রায়ের বিরুদ্ধে হওয়া মামলাটি ওঠে।

শুনানি চলাকালীন কোর্টরুমের ভিতরে নানা রকম হৈ হট্টগোলের কারণে ক্ষোভ প্রকাশ করেন সরকার পক্ষের আইনজীবী দীপঙ্কর। এমনকী রোদ্দূরকে জামিন দেওয়া নিয়ে দীপঙ্করের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন রোদ্দূরের আইনজীবীরা। এরপরই বিকেল সাড়ে চারটে নাগাদ আদালত রায়ে দিয়ে জানায়, আগামী ১৪ জুন পর্যন্ত রোদ্দূর পুলিশি হেফাজতে থাকবে। প্রসঙ্গত, সম্প্রতি কেকে-র অকালপ্রয়ান নিয়ে রোদ্দূর একটি ফেসবুক লাইভ করে, সেখানে রূপঙ্কর এবং মুখ্যমন্ত্রী মমতা, অভিষেক, কলকাতার মেয়র ফিরহাদ-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও একাধিক কটূক্তি করেন। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি