আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে এনে অনুব্রতকে জেরা করতে পারবে ইডি, নির্দেশ রাউস এভিন্যু কোর্টের

নিজস্ব প্রতিনিধি: ইডি অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) দিল্লি নিয়ে এসে জেরা করতে পারবে। এমনটাই নির্দেশ দিল, দিল্লি’র রাউস এভিন্যু আদালত। তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ শান্তুনু সেন।

সোমবার আদালতের নির্দেশ, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সওয়াল করে বলেন, গরুপাচার মামলা রয়েছে পশ্চিমবঙ্গে। তবে কেন দিল্লি নিয়ে গিয়ে জেরা? অন্যদিকে, ইডির পক্ষ থেকে বলা হয়েছিল, অনুব্রতের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে এসে জেরা করা হচ্ছে। একই মামলায় নাম জড়িয়েছে দু’জনের। তাই অনুব্রতকেও দিল্লিতেই জেরা করতে চায় ইডি। দু’ই পক্ষের শুনানির পরে আদালতের রায়ে প্রোডাকশন ওয়ারেন্ট পায় ইডি।

তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ইডি প্রথম থেকেই চেয়েছিল অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে। সেকথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আদালতের নির্দেশে পূর্ণ আস্থা আছে। তারপরেই কুণালের প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সির পরিকল্পিত চিত্রনাট্য নয় তো এটা?

আইনজীবী মহলের একাংশের মন্তব্য, রাউস এভিন্যু কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন অনুব্রত। আজকের রাউস এভিন্যু কোর্টের নির্দেশের পরে গুঞ্জন শোনা যাচ্ছে, কেষ্ট এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি (ED)।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ