মায়াপুরের মন্দির মুগ্ধ করল সজ্জন জিন্দালকে

শিল্পবাণিজ্যের সঙ্গে ধর্মের যোগসূত্র গড়ে দিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল। মুক্তকন্ঠে প্রশংসা করলেন মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিল্প বাণিজ্যের সঙ্গে ধর্মের কী কোনও যোগ আছে? অন্তত আপাতদৃষ্টিতে? একদমই না। কিন্তু বুধবার কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুই দিনের ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে(Bengal Global Business Summit) শিল্পবাণিজ্যের সঙ্গে ধর্মের যোগসূত্র গড়ে দিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল(Sajjan Jindal)। মুক্তকন্ঠে এদিন তিনি প্রশংসা করলেন নদিয়া জেলার মায়াপুরের নবনির্মীত চন্দ্রোদয় মন্দিরের(Chandrodaya Mandir)। তাঁর এই প্রশংসা কার্যত রাজ্যের মুকুটে আরও এক সাফল্যের পালক গুঁজে দিল। কেননা এই মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকারই(State Government) ইস্কনের হাতে ৭০০ একর জমি তুলে দিয়েছিল, তাও বিনামূল্যে। স্বভাবতই সজ্জন জিন্দালের এই প্রশংসা মুখে হাসি ফুটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বের দরবারে রাজ্য সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।

কোভিডের ধাক্কা কাটিয়ে ৩ বছর পরে কলকাতার বুকে বুধবার থেকে আবারও বসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানেই এদিন যোগ দিয়েছেন দেশের প্রথম সারির সব শিল্পপতিরাই। তাঁদের মধ্যে ছিলেন জিন্দল শিল্পগোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলও। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে উঠে সজ্জন বলেন, ‘কলকাতায় ব্যবসার পরিবেশ অনুকূল। এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনই বাংলা তথা দেশের মাটিতে বিনিয়োগের পথ দেখাবে। এখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামো আছে। এখানকার শিল্প গঠনের পরিবেশও খুব ভালো। রাজ্য সরকারও শিল্পনির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করে।’ এরপরেই সজ্জনের মুকেহ শোনা যায় মায়াপুরের মন্দিরের প্রশংসার কথা। বলেন, ‘মায়াপুরে ৭০০ একর জমির উপর তৈরি বিশ্বের বৃহত্তম মন্দিরটি দেখে বিস্মিত আমি। বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি হয়েছে।’

মায়াপুরে ইস্কন(ISCON) যে সুবৃহৎ চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ করছে তার প্রাথমিক কাজ পুরো শেষ হয়ে গেলেও আনুষাঙ্গিক আরও কিছু কাজ এখনও বাকি আছে। তবুও তার মধ্যেই এই মন্দির দেশবিদেশের পর্যটক থেকে ইস্কনের ভক্তমণ্ডলীর নজর কেড়ে নিয়েছে। অনেকেরই অভিমত, বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের তকমা রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের। প্রচুর কারুকাজে সুসজ্জিত মন্দিরটি সত্যিই এক বিস্ময়। তবে মায়াপুরের মন্দির তাকেও ছাপিয়ে যেতে পারে। কেননা এই মন্দিরের চূড়াটি সোনার পাতে মোড়া। গগনচুম্বী এই মন্দিরের ওপরের দিকের অংশ আবার আকাশি রঙের। আর এই সোনালী-আকাশী রঙের যুগলবন্দী মানুষের মন ভরিয়ে দিচ্ছে। কার্যত এই মন্দিরই হয়ে উঠতে চলেছে দেশের বৃহত্তম মন্দির। আর সেই মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকারের দেওয়া ৭০০ একর জমি এখন রাজ্যের ভাবমূর্তিও যে উজ্জ্বল করছে সেটা এদিন সজ্জন জিন্দলের মন্তব্যেই পরিষ্কার।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা