চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজারহাটে নথি জাল করে অন্যের জমি বিক্রি, পুলিশের জালে ৪, অধরা মূল মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি : জমির মালিক সেজে অন্যের জমির নথি জাল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল রাজারহাটে। পৈত্রিক জমি ফিরে পেতে রাজারহাট থানার দ্বারস্থ হয়েছে জমির আসল মালিক। অভিযোগের ভিত্তিত্তে তদন্তে নেমে জমি জালিয়াতি চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ।

অভিযুক্তদের প্রত্যেককেই রাজারহাটের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অনুপ সাউ, শাজাহান আলী, কৌশিক মুখার্জী।তিনজন রাজারহাট এলাকার বাসিন্দা। বাকী একজনের নাম হল বাবুল হোসেন। তিনি ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা। অভিযুক্তদের এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) ধৃত চার জনকে বারাসাত আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ।

সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে জমিটি ২কোটি ১২ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ কুরবান(জমির মালিক সেজে ছিল)। এছাড়াও পুলিশের অনুমান এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজারহাট জগদীশপুর এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি চলতি মাসের ১৪ই জানুয়ারি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল রাজারহাট জগদীশপুর এলাকায় তার ২১ কাটা জমি রয়েছে যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ কোটি টাকা। রাজারহাট বি এল আর ও দফতরে জমির মিউটেশন করাতে গিয়ে জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গেছে। জমির মালিক অন্য একজন ব্যক্তি। নিজের জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় আসেন প্রদীপ ঘোষ। প্রদীপ ঘোষ আরও জানান,তাঁর আধার কার্ড,প্যান কার্ড সহ জাল দলিল করে জমির মালিক সেজে জমি বিক্রি করে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ