সল্টলেকে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার ঘাতক চালক হাওড়া থেকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বুধবার বিকেলে দুর্ঘটনায় ঝলসে অ্যাপ বাইক চালকের মৃত্যুতে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকা থেকে ওই গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃত চালকের নাম বিনোদ রাই(Binod Rai)। বুধবার কেষ্টপুরের নয়াখালের কাছে ওই দুর্ঘটনায় এক বাইক চালক সৌমেন মন্ডলের(Soumen Mondal) ঝলসে মৃত্যু হয়। এদিকে সেই ঘটনাস্থল বৃহস্পতিবার দুপুরে সরজমিনে তদন্ত করে ফরেনসিক টিম। সেখান থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে। ইতিমধ্যে ওই দুর্ঘটনাস্থলে যখন দুর্ঘটনা ঘটে সেই সময়কার সিসিটিভি’র(CCTV) ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে কিভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এসে ওই বাইককে ধাক্কা মারে এবং আগুন জ্বলে যায়। জানা গেছে বেপরাগুতিতে ওই চার চাকার গাড়ি ধাক্কা মারলে সৌমেনের বাইকে থাকা যাত্রী ছিটকে পড়ে যায়। অন্যদিকে সৌমেনকে গাড়ির বনেটের তুলে একেবারে রাস্তার ধারে রেলিং এ নিয়ে গিয়ে ফেলে গাড়িটি।

সেই সময় তার পা আটকে যায় রেলিঙে থাকা রডের মধ্যে। উল্টো হয়েছে ঝুলতে থাকে। সেখান থেকে বেরোনোর আগেই তা সারা দেহে আগুন ধরে যায়। নিমিষে ঝলসে যায় তার দেহ। এর মধ্যে গাড়িটি ভয়াবহ বিস্ফোরণ হয়। এইরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর ওই গাড়ির চালক কিভাবে পালিয়ে গেল তা নিয়ে পুলিশের মধ্যে প্রশ্ন ছিল। অবশেষে বৃহস্পতিবার দুপুরে তাকে হাওড়া থেকে খুঁজে পায় পুলিশ। শুক্রবার বিশেষ আদালতে ওই চালককে হাজির করে হেফাজতে নেবে সল্টলেক পূর্ব থানার পুলিশ। কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো গাড়ির যন্ত্রাংশ বিকল নাকি চালকের বেপরোয়া গতিতে গাড়ি ছোটানোর বিষয়ে এই দুর্ঘটনার মূল কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। প্রথমদিকে নিহত সৌমেন মন্ডলকে ডেলিভারি বয় বলে পুলিশ জানালেও পড়ে জানা যায় সে ছিল অ্যাপ বাইক চালক। তবে সাধারণ মানুষের বক্তব্য এক বাইক চালকরা ও এখন দ্রুত যাত্রীদের যথাস্থানে পৌঁছে দিতে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে। যদিও এক্ষেত্রে সৌমেন মন্ডল সিগনালে তার সহযাত্রীকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি বেগতিকভাবে ছুটে এসে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।সল্টলেকে দুর্ঘটনায় জীবন্ত পুড়ে অ্যাপ বাইক চালকের মৃত্যুতে গ্রেফতার গাড়িচালক বিনোদ রাই। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে ঘোড়া এলাকায়।হাওড়া মালিপাঁচঘড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

বাগুইআটি – সল্টলেক এলাকায় বিভিন্ন যে ডেলিভারি বয়রা রয়েছেন তারা প্রতিনিয়ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ছুটছেন নির্দিষ্ট সময় খাবার পৌঁছে দেওয়ার জন্য। এই বেপরোয়া গতি চলাচল কে বাগুইআটি ট্রাফিক গার্ড এবং সল্টলেক তথা বিধাননগর কমিশনারের ট্রাফিক দফতরের পক্ষ থেকে অবিলম্বে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। লেকটাউন ট্রাফিক গার্ড, বাগুইআটি ট্রাফিক গার্ড, এয়ারপোর্ট ট্রাফিক গার্ড, কৈখালী ট্রাফিক গার্ড প্রত্যেককে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। শুধুমাত্র ভিআইপি রোডে নাকা চেকিং নয়, কেষ্টপুরের মতো ব্যস্ত এলাকাতে কঠোরভাবে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করার দাবি তুলেছেন সকলে। কেষ্টপুর সংলগ্ন জগতপুর বাজার মিশন বাজার প্রফুল্ল কানন হানাপাড়া এইসব এলাকায় প্রতিনিয়ত ডেলিভারি বয় এবং অ্যাপ বাইক চালকরা বেপরায়া গতিতে চলাচল করছে। এর ফলে ঘটছে দুর্ঘটনা। কেষ্টপুরের নয়াখাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় সকলেই রীতিমত আতঙ্কিত।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির