দিলীপের বিরুদ্ধে আক্রমণকারীদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজ মাধ্যমে যেভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে। প্রকাশ্যে বিজেপির একটি অংশ যেভাবে মন্তব্য করছে। তাদের সতর্ক করলেন রাজ্যসভার বিজেপির সাংসদ ও দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে যার মনের কথা লিখতে পারেন না। যে যার মনের যখন লিখছেন, তখন দলের যেটা করার দল করবে। গোটা ঘটনাক্রমকেই অনভিপ্রেত বলে মন্তব্য করেন শমিক ভট্টাচার্য। তার কথায় যেটা হয়েছে সেটা অনভিপ্রেত। আমাদের মতো দলে এটা কাঙ্খিত নয়। যা হয়েছে পুরো এপিসোডটাই অনাকাঙ্ক্ষিত। যেতে পারি কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি(BJP) চিন্তিত নয়। সমাজ মাধ্যমে অধিকাংশ পোস্ট যারা করছেন তাদের অধিকাংশই বিজেপির সক্রিয় কেউ নন তারপরেও স্বীকার করে নিয়েছি যা হচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয়। তিনি আরো বলেন পার্টিতে যাদের এটা দেখার কথা তারা বিষয়টি দেখছেন যা করার তারা করবেন।

দিলীপ ঘোষ নিজের স্ত্রীকে নিয়ে দিঘায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র তরুণ জ্যোতি তেওয়ারি ফেসবুকে সমালোচনা করেছিলেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, দিঘায় যাওয়া ও দিলীপ ঘোষের মমতার পাশে বসাকে দল অনুমোদন করছে না। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ,ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ,মুখপাত্র কেয়া ঘোষ তারা দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। যারা তাকে আক্রমণ করেছেন তাদের পাল্টা ফিরিয়ে দেন দিলীপও। মন্দির উদ্বোধনের পরের দিন সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ,যারা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছে, তাদের কাছ থেকে বিজেপি শিখব না। রাজনৈতিক মহলের অনেকেরই বক্তব্য নাম না করে দিলীপের ওই মন্তব্যের লক্ষ্য ছিল রাজ্যের বিরোধী দল নেতা।

দিলীপের কাজকর্ম এবং মন্তব্য নিয়ে শমীক ভট্টাচার্যকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। পরিসংখ্যানে হিসেবে তিনি রাজ্য বিজেপির সফলতম সভাপতি। দিলীপ ঘোষ কি করবেন, কি বলবেন, কোথায় যাবেন তা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার বিষয়ে যা চিন্তা ভাবনা করার গঠনতন্ত্র অনুযায়ী দল করবে, যাদের দায়িত্ব তারা চিন্তাভাবনা করবেন। এর থেকে বেশি বলার এক্তিয়ার আমার নেই বলে তিনি জানিয়ে দেন। তবে গোটা বিষয়টার ওপর দল নজর রাখছে বলে তিনি কিন্তু বারবার বলেন। শ্রমিক ভট্টাচার্যকেও বলতে শোনা যায় যারা কয়েকটা ফেসবুক পোস্ট দেখে আর জয় জগন্নাথ দেখে নৃত্য করছেন, ভাবছেন বিজেপির অন্তর কলহতে দীর্ণ , তারা ভুল করছেন। কিন্তু যেটা হচ্ছে সেটা নিন্দনীয় ।

প্রত্যেকের সতর্ক থাকা উচিত, তিনি যত বড়ই নেতা হোন না কেন। সাধারণত দলের মুখপাত্ররা যা বলেন আনুষ্ঠানিকভাবে সেটাই দলের কথা হিসেবে ধরে নিতে হয়। সেই অনুযায়ী দিলীপ ঘোষের সমালোচকদের উদ্দেশ্যে শমীক ভট্টাচার্য যে বক্তব্য পেশ করেছেন তা সামগ্রিকভাবে রাজ্য বিজেপি মত বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবার প্রকাশ্যে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষকে প্রকাশ্যে বেলাগাম আক্রমণ ও যেখানে খুশি দিলীপ ঘোষের(Dilip Ghosh) বিরুদ্ধে মুখ খোলাকে দল অনুমোদন করছে না।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা