তপন দত্ত খুনের ঘটনায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ষষ্ঠী গায়েন

কিছুদিন আগেই তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্ত নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন ষষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সেই হিসাব মিলেও গেল। রাজ্যের বিশিষ্ট পরিবেশবিদ তপন দত্ত(Tapan Dutta) খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের সিবিআই(CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ঠুকলেন এই ঘটনার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন(Sashthi Gayen)। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্ত নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন ষষ্ঠী। উল্লেখ্য ২০১১ সালে ৬ মে রাত ১০টা নাগাদ বালি স্টেশনের কাছে থাকা লেভেল ক্রশিংয়ে খুন হন তপন দত্ত। সেই খুনের ঘটনায় পুলিশ যে চার্জশিট দিয়েছিল তাতে নাম ছিল ষষ্ঠীর। যদিও পরে প্রমাণের অভাবে তিনি বেকসুর খালাস হয়ে যান। তাঁর সঙ্গে আরও ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরাও ছাড়া পেয়ে যান।

হাওড়া জেলার বালি-জগাছা ব্লকের জয়পুর বিল বুজিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তপনবাবু। কার্যত নিজের উদ্যোগে তিনি স্থানীয় বাসিন্দাদের নিয়ে রীতিমত আন্দোলন গড়ে তোলেন। মনে করা হয়, সেই আন্দোলনের জেরেই স্থানীয় প্রোমোটারি চক্রের বিষ নজরে পড়েন তপনবাবু। আর তার জেরেই খুন হন তিনি। যদিও তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্তের(Pratima Dutta) অভিযোগ, এই খুনের ঘটনায় যে ৬জন গ্রেফতার হয়েছিল তাঁরা ছাড়াও তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রী এই ঘটনায় জড়িত। তাঁদের নির্দেশেই এই খুনের ঘটনা ঘটেছিল। রাজ্যের তরফে এই খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। সিআইডি প্রথম যে চার্জশিট দেয় তাতে ওই সব নেতামন্ত্রীর নামও ছিল। কিন্তু দ্বিতীয় চার্জশিটে তা উধাও হয়েছিল। সেই ক্ষোভের জায়গা থেকেই প্রতিমা সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর করেছে হাইকোর্ট। কিন্তু এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ষষ্ঠী গায়েন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক