চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকস্থলীতে সন্দেহজনক বিষ! স্কটিশ চার্চ কলেজের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উত্তর কলকাতায়

নিজস্ব প্রতিনিধি: স্কটিশ চার্চের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম ঋষিকা বণিক। তিনি ত্রিপুরার বাসিন্দা এবং কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। গত ২৪ জানুয়ারি হঠাৎই শারীরিক অসুস্থতা অনুভব করেন ঋষিকা। ওই দিন সন্ধ্যায় কলেজের লেডিস হোস্টেলে বন্ধুদের সঙ্গে থাকার সময় তাঁর শরীর খারাপ করতে শুরু করে। দ্রুত তাঁকে হোস্টেলের ছাদের সিক রুমে নিয়ে যাওয়া হয়।

কিছু সময় পর ঋষিকা সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর মা ফোন করেন বন্ধুদের। এরপর বন্ধুরা সিক রুমে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ঋষিকা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা শুরু হয়। তবে সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে। পরেরদিন ২৫ শে জানুয়ারি চিকিৎসকরা ঋষিকাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মমতার বিধানসভায় হুলস্থুল! শুনানি চলাকালীনই হুমকি তৃণমূল কাউন্সিলরের, অস্বস্তিতে শাসকদল

এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর পাকস্থলীর ভিতর সন্দেহজনক এক ধরনের ফরেন বডি পাওয়া গিয়েছে, যা বিষাক্ত পদার্থ হতে পারে বলে অনুমান। ইতিমধ্যেই ঋশিকার নখ, রক্ত এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করে স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কেমিক্যাল পরীক্ষার মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর পাকস্থলীর ভিতর সন্দেহজনক এক ধরনের সন্দেহজনক পদার্থ পাওয়া গিয়েছে, যা বিষাক্ত পদার্থ হতে পারে বলে অনুমান। ইতিমধ্যেই ঋষিকার নখ, রক্তে এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করে স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কেমিক্যাল পরীক্ষার মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

বরতলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোস্টেলের নিরাপত্তারক্ষী, রুমমেট এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, হোস্টেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে কলেজ চত্বর এই ঘটনায় শোক প্রকাশ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ