দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী সপ্তাহে চালু হচ্ছে না শিয়ালদা মেট্রো, সম্ভাবনা ২৫ জুনের মধ্যে

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহে উদ্বোধন হচ্ছে না শিয়ালদা মেট্রোর। ৩১ মে চালু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও ওইদিন শিয়ালদা মেট্রো চালু হচ্ছে না। আগামী ২৫ জুনের মধ্যে শিয়ালদা মেট্রো যাত্রা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদা মেট্রো রেলের কাজ সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যে খতিয়ে দেখে ছাড়পত্র দিয়েছে কমিশন অফ রেলওয়ে সেফটি। সূত্রের খবর, কমিশন অফ রেলওয়ে সেফটির নিয়ম রয়েছে সেফটি কমিশনের ছাড়পত্র দেওয়ার ৩ মাসের মধ্যে মেট্রো চালু করতে হবে। সেই হিসাবে ২৫ মার্চ শিয়ালদা মেট্রোকে ছাড়পত্র দিয়েছে কমিশন অফ রেলওয়ে সেফটি। আগামী ২৫ জুন তার ৩ মাস পূর্ণ হবে। আর তাই ২৫ জুনের মধ্যে শিয়ালদা মেট্রো চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য বার বার শিয়ালদা মেট্রো স্টেশন উদ্বোধন হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে পিছিয়ে যাচ্ছে দিন। এর আগে মার্চ মাসেই শোনা গিয়েছিল, পয়লা বৈশাখ থেকেই শিয়ালদা থেকে যাত্রী নিয়ে মেট্রো ছুটবে সেক্টর ফাইভের দিকে। সেই মর্মেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘পয়লা বৈশাখের শুভ দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে।’ কিন্তু বাঙালির নববর্ষের দিনে মেট্রোর যাত্রা শুরু হয়নি। তারপর কেটে গিয়েছে পাঁচ সপ্তাহ। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও শিয়ালদা মেট্রোর চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি।

ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর বিষয়ে কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ সম্প্রতি জানিয়েছিলেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত নির্দেশিকা আসেনি। তবে ৩১ মে স্টেশন উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে, এমন সম্ভাবনার কথা আমরাও শুনেছি। তাই আমরা সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছি। সবুজ সঙ্কেত এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।’ যদিও সেই সম্ভাবনাও বাতিল হল। এখন আবার শিয়ালদা মেট্রো চালু হওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে যাত্রীদের।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ