এই মুহূর্তে

শিয়ালদহ-ডানকুনি জোড়া লোকাল বাতিল, কবে কোন ট্রেন বাতিল? জানুন

নিজস্ব প্রতিনিধি : ফের চিন্তা বাড়ল রেলযাত্রীদের।  শিয়ালদহ-ডানকুনি রুটে রাতের জোড়া ট্রেন বাতিল করা হল। রাতের জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল করার কথা জানানো হয়েছে। শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝে জরুরি কাজ চলার জন্য এই রাতের ট্রেন বাতিল করা হয়েছে। এই কাজ চলার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সেই কারণেই চলবে না ট্রেন দুটো।

জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত ওই লাইনে কাজ চলবে। সেই কারণে রাতের দিকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। রাতের দুটি ট্রেন না চলায় দু্র্ভোগে পড়তে পারেন যাত্রীরা। ওই সময়ের মধ্যে শিয়ালদহ-ডানকুনির আপ ডাউনের ৩২২৪৯ এবং ৩২২৫২ ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি শান্তিপুর-শিয়ালদহ (৩১৫৪২) লোকাল বারাকপুরে যাত্রা শেষ করবে। পাশাপাশি আপে শিয়ালদহ-শান্তিপুর (৩১৫১১) লোকাল ট্রেনটি বারাকপুরে যাত্রা বিরতি করবে। রেলের এই সংস্কার করার জন্য সম্পূর্ণ যাত্রা পথে ট্রেন চলাচল করতে পারবেনা।

রাতের দিকে দুটো ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডানকুনি লোকালেও রাতে বহু মানুষ বাড়ি ফেরেন। হঠাৎ করে দুটি ট্রেন বাতিল করে দেওয়ায় বিপদে পড়ে গিয়েছেন অনেকেই। বিকল্প কোন পথে বাড়ি ফিরবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকে আগের ট্রেনে ফেরার চেষ্টা করতে পারেন। এরক ফলে শুক্রবার ডানকুনির রাতের শেষ ট্রেনে বাড়তে পারে ভিড়। ফলে চরম হয়রানির শিকার হতে চলেছেন ডানকুনি সেকশন থেকে দমদম ও শিয়ালদাগামী যাত্রীরা ৷

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ