ট্রেনে অগ্নিকাণ্ড রুখতে হাওড়া-শিয়ালদহে শুরু নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদুরাইতে ট্রেনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পরেই বাড়তি সতর্কতা নিল রেল। স্টেশন, ট্রেন ও রেল চত্বরে কোনও ভাবেই জ্বালানো যাবেনা আগুন। এই মর্মে রেলস্টেশনগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ ও কমার্শিয়াল ইন্সপেক্টররা। ধরা পড়লেই আইনি ব্যবস্থা নেবে আরপিএফ।  জানালেন পূর্ব রেলের আরপিএফ-এর আইজি পরম শিব।  

ইতিমধ্যেই শিয়ালদহ, হাওড়ার মত বড় স্টেশনগুলিতে অভিযান শুরু করেছে আরপিএফ। আগুন লাগার আশঙ্কা রয়েছে কিনা সে থেকে রেলের ভেন্ডিং স্টলগুলি  পরীক্ষা করা হয়। ট্রেনগুলি পরীক্ষা করা হবে। যাতে যাত্রীরা কোনভাবেই ট্রেনে আগুন বা গ্যাস জাতীয় বা দাহ্য পদার্থ না নিয়ে যেতে পারে।  

অনেক স্টেশন চত্বরে বা ট্রেনে হকাররা আগুন জ্বালিয়ে খাবার বিক্রি করে। ফলে সে থেকেও আগুন লাগার আশঙ্কা থেকে যায়। সেগুলিও পরীক্ষা করা হবে। সতর্ক না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আরপিএফ।

প্রসঙ্গত, সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইতে ট্রেনে সিলিন্ডার ফেটে ভয়াবহ লেগে যায়। ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন ৷ সেইসময় সিলিন্ডার ফেটে বিপত্তি। তাই এবার এধরণের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ রেলের। 

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ