এই মুহূর্তে

২৭ ফেব্রুয়ারি দুই ঘণ্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শনিবার কলকাতা পুলিশের তরফে নোটিশ দিয়ে এই কথা জানানো হয়েছে। মেরামতির কাজের জন্যই কলকাতার গুরুত্বপূর্ণ এই সেতুটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ব্রিজের এক্সটেনশন কড ও রিয়ারিংয়ের কিছু মেরামতির কাজ রয়েছে। সেইকারণেই আগামী মঙ্গলবার দুই ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুটি।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার মেরামতির কাজ চালু থাকায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলে নিয়ন্ত্রণ বজায় থাকবে। সেদিন কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ চলছে। নির্দিষ্ট একটি দিকে গার্ড রেল করে মেরামতির কাজ চলছিল। এবার দ্রুত যাতে দ্বিতীয় হুগলি সেতু মেরামতির কাজ শেষ হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইনজীবী দেওয়ার টাকা নেই, জেলে বসে নিজের মামলার সওয়াল করতে চান মাওবাদী অর্ণব দাম

‘‌আজ যখন তার সাহায্যের প্রয়োজন, তখন কেউ পাশে নেই’‌, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ