রাত পোহালেই ২১ জুলাই, আঁটোসাঁটো নিরাপত্তা ধর্মতলায়

ইতিমধ্যে এই মঞ্চ ঘুরে দেখেছেন রাজ্যের পুলিশ কর্তারা। নিরাপত্তারক্ষী মোতায়েন করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশের জন্য তৈরি হওয়া মঞ্চ মুড়ে ফেলা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার বলয়ে। ইতিমধ্যে এই মঞ্চ ঘুরে দেখেছেন রাজ্যের পুলিশ কর্তারা। নগরপাল বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ধর্মতলায় সভাস্থল ঘুরে দেখেন। নিরাপত্তারক্ষী মোতায়েন করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও। 

২১ জুলাই সমাবেশের মঞ্চে নিরাপত্তার বিষয়ে অতি তৎপর গোয়েন্দাবিভাগ ও প্রশাসন। মঞ্চস্থলকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রথম জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে র‍্যাফ ও ২০ জনের উইনার্স টিম। তার সঙ্গে রয়েছেন ৩০ জন পুলিশ কর্মীও। প্রথম জোনে রয়েছেন ডিসি পদমর্যাদার একজন আধিকারিক এবং এসি পদমর্যাদার ৩ জন আধিকারিক। রয়েছেন ৫ ইন্সপেক্টর এবং  ৫ এসআই। দ্বিতীয় জোনেও রয়েছেন ডিসি পদমর্যাদার একজন আধিকারিক এবং এসি পদমর্যাদার ৩ জন আধিকারিক। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও।

২১ জুলাই শহীদ স্মরণ সমাবেশে ধর্মতলায় সাধারণ মানুষের পাশাপাশি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতা-নেত্রীরা। তাই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। এই বছর একুশে জুলাই মঞ্চ তৈরি করা হয়েছে বিগত বছরের তুলনায় বেশ বড় করে। মূলত তিনটি অংশে ভাগ করা হয়েছে মঞ্চকে। মূল মঞ্চটি দৈর্ঘ্য-প্রস্থে ৮০/৪৬। মূল মঞ্চে দলের প্রথম সারির নেতৃত্ব ছাড়াও বসবেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্ব। একটি মঞ্চে বসবেন শহিদের পরিবারের সদস্যরা। অন্য মঞ্চে বসবেন দলীয় কাউন্সিলর-সহ অন্যান্যরা। ১৫টি জোনের প্রত্যেকটিতে একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই