‘আদর্শ বিক্রি’ করে ভাড়া! এ কী হাল ABPTA

৩৪ বছরের রাজত্বপাট হারানো বামেরা এখন কেমন আদর্শকেও বিক্রি করে দিচ্ছে। সল্টলেকের ABPTA ভবন ভাড়া দেওয়া হচ্ছে ১১ হাজারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই ছিল সংগঠনের ৯০তম প্রতিষ্ঠা দিবস গেল। ১৯৩৪ সালের ৯ ফেব্রুয়ারি এই সংগঠনের জন্ম হয়েছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উপস্থিতিতে। ১৯৯৪ সালের মে মাসে এই সংগঠনের নিজস্ব ভবনের উদ্বোধন করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু(Jyoti Basu)। আর আজ সেই ভবন বিয়ে থেকে অন্নপ্রাশন, জন্মদিন থেকে শ্রাদ্ধ, আইবুড়ো ভাত থেকে সাধ, সব কিছুতেই ভাড়া দেওয়া হয়। বাড়ির ঠিকানা, ডিডি-১৮ সল্টলেক(Saltlake)। দুধসাদা প্রাসাদোপম বাড়িটি যে সংগঠনের রাজ্য দফতর তা হল সিপিএমের(CPIM) প্রাথমিক শিক্ষক সংগঠন(Primary Teachers Organization) ‘নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’ বা ABPTA। এখন সেখানে গেলে যে কারোর চোখ পড়বে সেই বাড়ির সামনে ঝোলা ব্যানারের দিকে। তাতে লেখা, ‘স্বল্পমূল্যে ভাড়া দেওয়া হয়’। একসময় যে বাড়ি গমগম করত সদস্য-সমর্থক থেকে নানা প্রয়োজনে ছুটে আসা মানুষের ভিড়ে, আজ সেই বাড়ি মানুষ গোনে শুধুমাত্র ভাড়ার দিনগুলিতে। ‘আদর্শ বিক্রি’ করে এই ভাড়া দেওয়ার ঘটনাই বলে দিচ্ছে ৩৪ বছরের রাজত্বপাট হারানো বামেরা এখন কেমন আদর্শকেও বিক্রি করে দিচ্ছে।

জানা গিয়েছে, ৩৪ বছরের রাজত্বপাটের আগের মুহুর্তেও এই সংগঠনের মাথা থেকে সদস্যরা কেউই নাকি বুঝতে পারেনি বাংলায় পালা বদল হতে চলেছে। তাই তাঁরা সংগঠনের ভবিষ্যতের কথা ভেবে সেই ভাবে অর্থের সংস্থানও রেখে যাননি। আর আজ যখন সদস্য সংখ্যা ক্রমশ নিম্নমুখী হয়ে তলানিতে ঠেকেছে, আয় তলানিতে ঠেকেছে তখন কিছুটা বাধ্য হয়েই সংগঠনের রাজ্য দফতর সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়ে দিতে হচ্ছে। যদিও অর্থের অভাবের বিষয়টি স্বীকার করছেন না ABPTA’র মাথারা। তাঁদের দাবি, বাড়িটি সব সময় ব্যবহার হয় না। তাই স্বল্পমূল্যে ভাড়া দেওয়া হয়। সল্টলেকের অফিস পাড়ায় একটাও ভাল ‘হল’ নেই ছোটখাটো অনুষ্ঠানের জন্য। তাই এলাকাবাসীর অনুরোধেই এই ব্যবস্থা। তা ভাড়া কীরকম? জন্মদিন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠানের জন্য এখন ভাড়া ১০ হাজার টাকা। এর সঙ্গে দিতে হয় ১ হাজার টাকা দিতে হয় পরিষ্কার করানোর জন্য। তবে মিটিং বা সেমিনারের জন্য ভাড়া ৫ হাজার টাকা। তবে ভাড়া যাই হোক না কেন বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ‘আদর্শ বিক্রি’র বিতর্ক।

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক