১৫০টি পরিবারের ফোন এল নবান্নে! ইউক্রেন আটকে শতাধিক বাঙালি

গত ৩৬ ঘন্টায় ১৫০টি পরিবার নবান্নে খোলা কন্ট্রোল রুমের হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করেছে রাজ্য সরকারের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) যুদ্ধে বিপাকে পড়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়(Indian) যারা এই মুহুর্তে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে আছেন। ইতিমধ্যেই ভারত সরকার(India Government) তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। চেষ্টা করা হচ্ছে রোমানিয়ার(Romania) মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার পালা। তবে এই ২০ হাজার ভারতীয় নাগরিকদের মধ্যে বাংলার শতাধিক বাসিন্দাও রয়েছেন যাদের একটা বড় অংশই আবার ডাক্তারির পড়ুয়া। এর বাইরে কেউ কেউ আছেন যারা কর্মসূত্রে সেখানে গিয়েছেন কেউ বা আবার গিয়েছেন ব্যবসার কাজে। এখন এদের ঘিরেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে ওই শতাধিক পরিবারে। এদের চিন্তামুক্ত করার পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের উদ্ধার করতে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government)। ওই সব পরিবার যাতে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম(Control Room)। গত ৩৬ ঘন্টায় ১৫০টি পরিবার নবান্নে খোলা কন্ট্রোল রুমের হেল্পলাইনের(Helpline) মাধ্যমে যোগাযোগ করেছে রাজ্য সরকারের সঙ্গে। তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন তাঁদের বাড়ির সদস্যদের ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করে আনতে। নবান্নের এই কন্ট্রোল রুম ৭ মার্চ অবধি খোলা থাকবে বলে এদিন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। 

বাংলার ঠিক কতজন এখন ইউক্রেনে আটকে আছেন তার কোনও তথ্য রাজ্য সরকারের কাছে ছিল না। আর সেই কারনেই কোন কোন পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে তা নিয়ে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু কন্ট্রোল রুম খুলতেই একে একে ১৫০টি পরিবার এগিয়ে আসে। তাঁদের বাড়ির ছেলে, মেয়ে বা অন্য কোনও সদস্য এখন ইউক্রেনে আটকে আছেন। এদের একটা বড় অংশই আবার ডাক্তারির পড়ুয়া(Medical Student)। এরা যাতে নিরাপদে এদেশে ফিরে আসতে পারে তার জন্য ওই সব পরিবারের তরফে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে। বেশ কিছু পরিবার আবার জানিয়েছে, বিগত ২ দিন ধরে তাঁরা সেখানে আটকে থাকা পরিবারের সদস্যর সঙ্গে ঠিক মতো যোগযোগ করে উঠতেই পারছেন না। ফলে উদ্বেগ, চিন্তায় কোথাও কোথাও কান্নাকাটিও পড়ে গিয়েছে। তবে এখনও পরিষ্কার নয় কারোর কাছেই ঠিক কতজন এ রাজ্যের বাসিন্দা এখন ইউক্রেনে আটকে আছেন। যদিও বেসরকারি মতে সংখ্যাটা ১০০’র ওপরেই। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay