ডেঙ্গু আক্রান্তদের Home Care পরিষেবা দিচ্ছে শহরের বেশ কিছু হাসপাতাল

কলকাতায় ৫টি বেসরকারি হাসপাতাল ডেঙ্গি আক্রান্তদের Home Care পরিষেবা দিচ্ছে। রোগীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, ও পরামর্শ দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুজো। এই অবস্থায় কেউ ডেঙ্গু আক্রান্ত(Dengue Patient) হয়ে হাসপাতালে ভর্তি হতে না চাইলে তার জন্য Home Care Service দিচ্ছে শহরের বেশ কিছু হাসপাতাল। আসলে পুজোর সময় কার আর হাসপাতালে ভর্তি হতে ভালো লাগে! শহর কলকাতার(Kolkata) বুকে এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই এখন চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে বহু আক্রান্তের। এই অবস্থায় হাসপাতালগুলিতে চাপ কমাতে Home Care পরিষেবা শুরু করে দিয়েছে কলকাতার বেশ কিছু হাসপাতাল। এই পরিষেবার জেরে বাড়িতে থেকেই ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের নজরদারিতে রোগীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, প্লেটলেট গণনা, রক্তচাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও ফোনে অথবা ভিডিয়ো কলের মাধ্যমে নিয়মিত রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, শহরের ৫টি বেসরকারি হাসপাতাল ডেঙ্গি আক্রান্তদের Home Care পরিষেবা দিচ্ছে। এক্ষেত্রে Home Care-এ থাকা রোগীদের অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিউ আলিপুরের B P Poddar Hospital বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত রোগীকে হোম কেয়ার পরিষেবা দিচ্ছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এই হাসপাতালে ৩৩ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। একই সঙ্গে ১১ জন ডেঙ্গি আক্রান্তকে Home Care পরিষেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে Home Care পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেন তারা। মূলত যে সমস্ত রোগীদের অবস্থা স্থিতিশীল তাদের এই পরিষেবা দেওয়া হচ্ছে। যদি ডেঙ্গি আক্রান্তের নাক থেকে রক্তপাত বা ত্বকে রক্ত ​​জমাট বাঁধার মতো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে রোগীদের পরিবারকে হাসপাতালের হেল্পলাইন নম্বরে ফোন করে অবিলম্বে ভর্তির জন্য বলা হচ্ছে।    

AMRI Hospital-ও ডেঙ্গু আক্রান্তদের Home Care পরিষেবা দিচ্ছে। এই হাসপাতালের তরফে কোভিডের সময়ের মতো একটি হেল্পলাইন চালু করা হয়েছে। রোগীদের সঙ্গে চিকিৎসকরা কথা বলে নিয়মিত পরিষেবা দিচ্ছে এবং রোগীর প্লেটলেট গণনা এবং অন্যান্য পরীক্ষা করা হচ্ছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাড়ির যত্ন সবার জন্য উপকারী। এর ফলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাই হাসপাতালে ভর্তি করার জায়গায় Home Care পরিষেবার ওপর জোর দেওয়া হচ্ছে। R N Tagore International Institute of Cardiac Scienceও এই পরিষেবা চালু করেছে। এছাড়ান Narayana Hospital এবং Medica Hospital-ও এই পরিষেবা চালু করা হয়েছে।   

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?