বন্দুক উদ্ধারের ঘটনায় গোয়েন্দাদের নজরে কলকাতার লাইসেন্স প্রাপ্ত আরও কয়েকটি অস্ত্র বিপণি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে উদ্ধার হচ্ছে একাধিক বেআইনি অস্ত্র। উৎস খুঁজতে তদন্তে নেমেছে গোয়েন্দারা। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় লাইসেন্স প্রাপ্ত আরও কয়েকটি অস্ত্র বিপণি রয়েছে গোয়েন্দাদের নজরে। জানা গিয়েছে ওই লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণি থেকেই আগ্নেয়াস্ত্র কিনেছে রহড়ার অস্ত্র ব্যবসায়ী মধুসূদন মুখোপাধ্যায় সহ অন্য দুষ্কৃতীরা। গোয়েন্দা সূত্রে খবর, তদন্তকারীরা নিশ্চিত করেছেন, বিগত পাঁচ বছরে কয়েক হাজার গুলি-বন্দুক বেআইনিভাবে এই বৈধ অস্ত্র বিপণিগুলি থেকে বিক্রি হয়েছে।

সূত্রে খবর, সেই ব্যক্তিকেও শনাক্ত করা গিয়েছে যার কাছ থেকে মধুসূদন পুলিস সহ আধা সেনার ব্যবহার করা পয়েন্ট ৩৮ বোরের কার্তুজ পেয়েছিল। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। আরও কারা কারা এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত তাদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। এই প্রসঙ্গে উল্লেখ্য, বেআইনি অস্ত্রের কারবারি মধুসূদন গত ৪ আগস্ট রহড়ার একটি আবাসন থেকে বিপুল পরিমাণ গুলি-বন্দুক সহ ধরা পড়ে। তার কাছ থেকেই তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা মধুসূদনকে জেরা করে জানাতে পেরেছে অস্ত্র ব্যবসায়ী দাঁ ভাইদের কাছ থেকে সে অস্ত্র কিনেছে। এখানেই শেষ নয় তার কাছে যে অর্ডার আসত সেটা পূরণ করা ওই অস্ত্র বিপনির পক্ষে সম্ভব ছিল না। সেই জায়গা থেকেই সুবীর দাঁ, সুব্রত দাঁ ও অভির দাঁ’র মাধ্যমে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত আরও কয়েক জনের সঙ্গে পরিচয় হয়।

যোগাযোগ হওয়ার পরেই মধুসূদন তাদের থেকেও অস্ত্র কেনা শুরু করে। সেই অস্ত্রের দোকানগুলি বেশিভাগ অংশ কলকাতাতেই দাঁ ভাইদের জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারীরা জেরায় জানতে পেরেছে, দাঁ ভাইরা মধুসূদনকে গত পাঁচ বছরে সাত থেকে আট হাজার কার্তুজ তাঁরা বিক্রি করেছেন। দাঁ ভাইদের কাছ থেকে মধুসূদন তিন হাজার এক ও দু’নলা বন্দুক এবং সেভেন এম এম পিস্তলও নিয়েছে। পাশাপাশি অন্য অস্ত্র বিপণি থেকেও মধুসূদনের কাছে গিয়েছে অস্ত্র। মধুসূদনও জেরায় জানিয়েছে প্রায় প্রতিদিন রহড়ায় কলকাতা থেকে অস্ত্র যেত। সব কিছু মিলিয়ে মধুসূদন চলতি বছরে ঠিক কত অস্ত্র কিনেছে আর কাদের কাদের পাছে পাঠিয়েছে তা নিয়েই চলছে তদন্ত। এমনকি তদন্তকারীদের হাতে এসেছে সেই সমস্ত নামের তালিকা যাদের মধুসূদন সেগুলি সরবরাহ করেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে