ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের অগ্নিকাণ্ড। মঙ্গলবার (১২ মে) তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, এদিন দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের এক বহুতলের দোতলায় আগুন লাগে। মুর্হূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তারপর তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আচমকা আগুন লাগায় ঘরে থাকা পাঁচজন আটকে পড়েন। জানা যায়, প্রাণ বাঁচাতে সবাই মিলে বাথরুমে আশ্রয় নিলেও সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। দমকলকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে, রীতিমতো বেগ পেতে হয় তাঁদের। আতঙ্কে বাইরে বেরিয়ে বেরিয়ে আসেন বহুতলের অন্য আবাসিকরা।

এরপর দগ্ধ অবস্থায় আটকে থাকা পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা বলে সূত্রের খবর।  

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ