আইপিএলের উদ্বোধনী ম্যাচে হাজির থাকতে শহরে পা রাখলেন কিং খান

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই পর্দা উঠছে আইপিএলের অষ্টাদশ সংস্করণের। আগামিকাল শনিবার (২২ মার্চ) ক্রিকেটের নন্দনকাননে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের আগে রয়েছে জমকালো অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব বর্তেছে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের উপরে। ফলে উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছেছে। সেই উন্মাদনার মধ্যেই শুক্রবার (২১ মার্চ) রাতে শহরে পৌঁছলেন কিং খান।

বলিউডের বেতাজ বাদশাকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। কিং খানকে দেখতে পেয়েই তাঁরা চি‍ৎকার শুরু করে দেন ‘শাহরুখ-শাহরুখ’। ভক্তদের উদ্দেশে হাসিমুখে হাত-ও নাড়েন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। যদিও তাঁর চোখমুখে দুঃশ্চিন্তার স্পষ্ট ছাপও লক্ষ্য করা গিয়েছে। আর সেই দুঃশ্চিন্তার কারণ খামখেয়ালি আবহাওয়া। শাহরুখ যখন বিমানবন্দরে পা রেখেছেন, ঠিক তখনই শহরে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, শনিবার আইপিএলের উদ্বোধনের দিন কালবৈশাখী আছড়ে পড়তে পারে। সেই সঙ্গে ব্যাপক ঝড়-বৃষ্টিও হবে। পূর্বাভাস সত্যি হলে ইডেনে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে যেতে পারে।

আইপিএলের লিগ পর্যায়ের খেলায় কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে রাখা হয়নি। সূচি অনুযায়ী, রাতের ম্যাচ শুরু হবে সাড়ে সাতটা থেকে। তার আধঘন্টা আগে সন্ধে সাতটা নাগাদ টস হবে। বৃষ্টি হলে টসের নির্ধারিত সময়সীমা পিছিয়ে যাবে। দুই দল যেন কমপক্ষে ৫ ওভার করে খেলতে পারে তার চেষ্টা চালাবেন আম্পায়াররা। যদি ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তা হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে এবং দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে।

 

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের