বাংলায় চালু ‘শিল্পের সমাধানে’ কর্মসূচী, চলবে ১৮ অগাস্ট পর্যন্ত

এদিন ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি। চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। গ্রাম থেকে শহর, সর্বত্র এই ক্যাম্প বসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) এবার পাড়ায় পাড়ায় শিল্পের সমাধান। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মমতা সরকার। দুয়ারে সরকারের ধাঁচেই এবার ছোট শিল্পদ্যোগীদের কাছে পৌঁছতে চালু করা হচ্ছে ‘শিল্পের সমাধানে’(Shilper Samadhane)। রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন(Nabanna)। মঙ্গলবার অর্থাৎ এদিন ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি। চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। গ্রাম থেকে শহর, সর্বত্র এই ক্যাম্প বসবে। সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচদিন এই ক্যাম্প বসবে।     

আরও পড়ুন রাজ্যে ফের কোভিডের থাবা, জোড়া মৃত্যু বর্ধমানে

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি। ব্যবসায় ঝোঁক থাকা বেকার যুবক, যুবতীদের আর্থিক সাহায্য করা হবে এই শিল্পের সমাধানে ক্যাম্পে। পাশাপাশি মিলবে ব্যবসায় উন্নতি করার সঠিক পরামর্শ এবং দিশা। এই কর্মসূচিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৯ হাজার ৬০০টি আবেদন এবং উদ্যম রেজিস্ট্রেশনে ১৪ হাজার জনকে যুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে। সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করলে সরকারি প্রতিষ্ঠানগুলিতে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য বিক্রয়ের সুযোগ থাকবে। দেশীয় বাজার সহজে ধরতে পারবেন প্রত্যেকে। পাশাপাশি নতুন নতুন পণ্যসামগ্রী সম্পর্কেও ধারণা মিলবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নতুন আবেদনপত্র জমা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনও সংগ্রহ করা হবে। এছাড়াও উৎকর্ষ বাংলাতে নাম তোলানো ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও থাকছে। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদানের জন্যও আবেদন করতে বলা হয়েছে এই সব শিবিরে।

আরও পড়ুন থানের দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দিচ্ছেন ক্ষতিপূরণও

 শিল্পের সমাধানে কর্মসূচির মাধ্যমে গোটা অগস্ট মাস রাজ্য জুড়ে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং এর সঙ্গে যুক্ত তাঁতি, কারিগরদের কাছে পৌঁছবে রাজ্য। পাশাপাশি ৫ লাখ কারিগর ও তাঁতির নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কী কী পরিষেবা মিলবে শিল্পের সমাধানে? প্রথমত, ভবিষ্যত ক্রেডিট কার্ডে আবেদনের সুযোগ মিলবে এই শিবির থেকে। দ্বিতীয়ত, শিবিরগুলিতে কারিগর ও তাঁতিদের তালিকাভুক্ত করে ভবিষ্যৎ পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। তৃতীয়ত, ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। চতুর্থত, অনলাইনে উদ্যম পোর্টালে ইচ্ছুকদের নাম নথিভুক্তকরণ করা হবে। এর পাশাপাশি শিবিরগুলিতে হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন সহ বিক্রয়ের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে ১৫টি স্টল থাকবে প্রতিটি শিবিরে। সন্ধ্যায় লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে।  

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি